কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৬:১৯ এএম
আপডেট : ০২ মে ২০২৬, ০৬:২১ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় লেবাননে শিশুসহ নিহত ১২

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননের নাবাতিহ ও সিডন এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

নাবাতিহ এলাকার হাবুশ শহরে চালানো ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে এক শিশু ও দুই নারী রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় আরও ২১ জন আহত হয়েছেন।

এছাড়া সিডনের জরাইরিয়াহ শহরে পৃথক ইসরায়েলি হামলায় আরও ৪ জন নিহত হয়েছেন। এনএনএর প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে দুই নারী রয়েছেন। সেখানে আহত হয়েছেন আরও ৪ জন।

এদিকে, লেবাননের অভ্যন্তরে প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) পর্যন্ত ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। সেখান থেকে পিছু হটার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের কমান্ডার রাফি মিলো।

স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে মিলো বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় ৬০টি গ্রামজুড়ে বিস্তৃত এলাকাকে শত্রুমুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, বর্তমান অবস্থান থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুমের ঘটনায় যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় নয়: মির্জা ফখরুল

চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শি জিনপিং

ইকুয়েডরের জার্মান-বধের নায়ক কে এই আর্জেন্টাইন?

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অটল থাকবে চীন: শি জিনপিং

নারীসহ ইউপি চেয়ারম্যান আটক

মেয়রের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করল চসিক

ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

‘মাকে নিয়ে ভাল থাকব, বোনেরা ডাক্তার হবে— সব স্বপ্ন শেষ হয়ে গেল’

৪০ হাজার টাকায় চুক্তি: শেরপুর সীমান্তে ভারতে ঢোকার সময় আটক ৯

১০

শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি হারবে ব্রাজিল

১১

‘বাংলাদেশকে নিয়ে চীন-ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছে’

১২

রাম মন্দিরে দানের ৭ কোটি রুপি আত্মসাৎ, হিসাবরক্ষককে হুমকি

১৩

সমাবেশের ডাক দিয়ে মমতা বললেন, ‘৫ জন থাকলেও যাব’

১৪

রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ

১৫

ডেনমার্কে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা

১৬

শি জিনপিং-প্রধানমন্ত্রী বৈঠক / বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোরের প্রস্তাব

১৭

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

১৮

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় ট্রাক জব্দ

১৯

বেনজীরকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X