কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১০:১৪ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে ইসরায়েলে ঢুকে পড়ল ফিলিস্তিনি যোদ্ধারা

প্যারাগ্লাইডিং করে নামছে ফিলিস্তিনি যোদ্ধারা। ছবি : সংগৃহীত
প্যারাগ্লাইডিং করে নামছে ফিলিস্তিনি যোদ্ধারা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনিদের অতর্কিতে হামলায় ভড়কে গেছে ইসরায়েল। অনেকেই প্রশ্ন তুলেছেন এই হামলা নিয়ে গোয়েন্দাদের কাছে কোনো তথ্য আগে থেকে পাওয়া গেল না কেন? ফিলিস্তিনিরা কীভাবে বিভিন্ন ইসরায়েলে হামলার পর এক ব্রিফিংয়ে ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেছেন, হামাসের যোদ্ধারা প্যারাগ্লাইডার ব্যবহার করে স্থল, সমুদ্র ও আকাশপথে গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করেছে।

হেচটের তথ্যমতে ইসরায়েলের যেসব জায়গায় যুদ্ধ হচ্ছে তা হলো, এরেজ ক্রসিং, নাহাল ওজ, ম্যাগেন, কিবুতজ বিরি, রেহিম সেনা ঘাঁটি, জিকিম সেনা ঘাঁটি এবং ফার আজ্জ।

তবে ইসরায়েলিদের কাছে এমন ভয়াবহ হামলা নিয়ে গোয়েন্দাদের কোনো তথ্য ছিল কিনা তা বারবার এড়িয়ে যান হেচট। যুদ্ধের জন্য ইসরায়েল প্রস্তুত কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন, ইসরায়েল এমন একটি রাষ্ট্র যেটি যুদ্ধের সবসময় প্রস্তুত থাকে।

গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠলেও এখুনি এ নিয়ে তদন্তে নামার অবস্থা নেই ইসরায়েলের। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী ইসরায়েলি বসতিতে ঢুকে পড়েছে হামাস যোদ্ধারা। তারা সেখানকার অবৈধ বসতি স্থাপনকারীদের জিম্মি করে রেখেছে। তাদের উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে তারা। তবে, কমান্ডো অভিযানে জিম্মিদের উদ্ধার করা হবে নাকি আলোচনার মাধ্যমে সংকট সমাধান করা হবে, তা নিশ্চিত করতে পারেনি মন্ত্রণালয়। ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে ইসরায়েল-ফিলিস্তিন।

এদিকে, হামলার পর নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জানান, তারা এখন যুদ্ধের মধ্যে আছেন। সে সময় শত্রুদের বিরুদ্ধে ভয়াবহ প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

এর পরপরই অবরুদ্ধ গাজার ২২টি স্থানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। হামলা থেকে রক্ষা পায়নি হাসপাতালের মতো স্পর্শকাতর স্থাপনাও। সবশেষ তথ্য অনুযায়ী, শনিবারের এ হামলায় অন্তত ১০০ ইসরায়েলি নিহত হয়েছে। পাল্টা হামলায় প্রাণ গেছে ২০০’রও বেশি ফিলিস্তিনির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X