কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আবারও হামলা হলে নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায়, তাহলে ভিন্ন কৌশল ও নতুন অস্ত্র ব্যবহার করে নতুন ফ্রন্ট খোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। তেহরানের ভ্যালিয়াসর স্কয়ারে এক জনসমাবেশে এ কথা বলেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া।

মঙ্গলবার (১৯ মে) দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ তার এই বক্তব্য প্রকাশ করেছে।

জেনারেল আক্রমিনিয়া বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অবরুদ্ধ করা বা পরাজিত করা সম্ভব নয়।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আবারও নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে ইসরায়েলের ফাঁদে পা দেয় এবং আমাদের প্রিয় ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসন চালায়, তাহলে আমরা নতুন পদ্ধতি ও নতুন অস্ত্র দিয়ে তাদের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলব।

তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সময়কেও আমরা যুদ্ধকালীন পরিস্থিতি হিসেবে বিবেচনা করছি এবং এই সময়কে সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

আক্রমিনিয়া বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং এই কৌশলগত নৌপথের পরিস্থিতি আর আগের অবস্থায় ফিরে যাবে না।

তার মতে, শত্রুপক্ষের সামনে একমাত্র পথ হলো ইরানি জাতির প্রতি সম্মান দেখানো এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের বৈধ অধিকার মেনে নেওয়া।

উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিলের শুরু থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনো বহাল রয়েছে।

তেহরান জানিয়েছে, অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধের স্থায়ী অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে না।

সূত্র : প্রেস টিভি

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১০

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১১

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১২

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৩

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৪

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

১৫

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১৭

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১৮

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১৯

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

২০
X