কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৯:০৬ এএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

পাল্টাপাল্টি হামলায় ফিলিস্তিন-ইসরায়েলে নিহত ৫০০

হামাসের হামলার পর গাজায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি : সংগৃহীত
হামাসের হামলার পর গাজায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি : সংগৃহীত

হামলা-পাল্টা হামলায় রক্তাক্ত ফিলিস্তিন ও ইসরায়েল। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাশ। আহতদের বাঁচার আকুতি আর স্বজন হারানোদের আর্তনাদে ভারি হয়ে উঠেছে আকাশ-বাতাস। এরই মধ্যে নিহতের সংখ্যা প্রায় ৫০০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছে অন্তত আড়াই হাজারের বেশি মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আলজাজিরার খবরে বলা হয়, গতকাল শনিবার ভোরে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে একের পর এক রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এতে ইসরায়েলে অন্তত ২৫০ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও শত শত মানুষ।

হামাসের এ হামলার জবাবে গাজা উপত্যকায় পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছে অন্তত ২৩২ জন ফিলিস্তিনি। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ জনে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল ভোরে গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট ছুড়ে হামাস। হামলার প্রথম ২০ মিনিটে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। পাশাপাশি ইসরায়েলের ভেতরে সশস্ত্র যোদ্ধারা ঢুকে পড়ারও খবর পাওয়া গেছে। এ অবস্থায় ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেন, আমাদের শত্রুদের এমন মূল্য দিতে হবে, যা তারা কখনো দেখেনি।

হামলার দায় স্বীকার করে হামাসের সশস্ত্র শাখা আল-ক্বাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দায়েফ এক বিবৃতিতে বলেন, ‘আমরা ফিলিস্তিনিদের রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’

রামাল্লাহতে আলজাজিরার ব্যুরো প্রধান ওয়ালিদ আল-ওমারি জানান, ইসরায়েল ধারণা করছে চারটি ভিন্ন এলাকা দিয়ে অন্তত এক হাজার ফিলিস্তিনি ইসরায়েলে অনুপ্রবেশ করেছে। ১৯৪৮ সালের পর ইসরায়েলে প্রথমবারের মতো এ ধরনের ঘটনা ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১০

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১১

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১২

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৩

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৪

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৫

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৬

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৭

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৮

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৯

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

২০
X