কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের মুহুর্মুহু হামলা, দুর্ভোগে লেবাননের মানুষ

লেবাননে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত
লেবাননে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ঘোষিত ‘যুদ্ধবিরতি’ সত্ত্বেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে সেখানে হামলার মাত্রা আরও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা।

শনিবার (২৩ মে) একদিনেই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় অন্তত ৪০টি হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় কয়েকজন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

এদিন ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে এক সিরীয় নাগরিক নিহত হন। পৃথক আরেকটি ড্রোন হামলায় প্রাণ হারান এক তরুণ লেবানিজ। এছাড়া আরব সালিম শহরে চালানো বিমান হামলায় আরও হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে সেখানে আবারও হামলা চালানো হয়। এতে এক প্যারামেডিক নিহত হন।

দক্ষিণ লেবাননের চলমান পরিস্থিতি সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। অনেকেই এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন। নিজেদের বাড়িঘরের কাছাকাছি থেকে ঝুঁকি নিয়ে বসবাস করবেন, নাকি দীর্ঘমেয়াদি বাস্তুচ্যুত অবস্থায় অন্যত্র থাকবেন এ নিয়ে দোটানায় দিন কাটছে অনেকেরই।

স্থানীয় বাসিন্দাদের অনেকে মনে করছেন, ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য কোনো সমঝোতা হলেও তা দক্ষিণ লেবাননের পরিস্থিতিতে খুব বেশি প্রভাব ফেলবে না।

তাদের মতে, ইসরায়েলের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ সৃষ্টি না হলে এসব হামলা বন্ধ হওয়ার সম্ভাবনা কম।

বর্তমানে দক্ষিণ লেবাননের অন্তত ৫৫টি শহর ও গ্রাম ইসরায়েলি দখলে রয়েছে বলে স্থানীয়দের দাবি। চলমান সংঘাতে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া ২০২৪ সালের যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে এখনও সংগ্রাম করছেন অনেক বাসিন্দা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখল অস্ট্রেলিয়া

সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার

ব্রাজিলের বিখ্যাত ভবিষ্যৎদ্রষ্টার মতে এবার বিশ্বকাপ জিতবে পর্তুগাল

দৌলতদিয়ার বাস ডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন : নৌ প্রতিমন্ত্রী

আর্জেন্টিনার সামনে সেই পুরোনো অভিশাপ

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় : উপাচার্য 

বিশ্বকাপে ভুভুজেলা নিষিদ্ধ করল ফিফা, কঠোর হচ্ছে স্টেডিয়াম প্রবেশনীতি

ভেঙে গেল জার্মানীর বিশ্বকাপজয়ী তারকার দুই দশকের সংসার

আম খাওয়ার পর ভুলেও খাবেন না এই ৫ খাবার

অবশেষে ‘অলৌকিক’ সেই গাছ নিয়ে রহস্যের অবসান

১০

অস্ত্র নামাবে না হামাস, সামরিক অস্ত্রভাণ্ডারের সিদ্ধান্তও আলোচনা ছাড়া নয়

১১

জিমেইল হ্যাক করে ব্যাংক থেকে টাকা আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেপ্তার ২ 

১২

বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

১৩

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ যাত্রীর

১৪

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী নিহতের ঘটনায় মিসরের নিন্দা

১৫

রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংসে সুপরিকল্পিত চক্রান্ত চলছে : মির্জা ফখরুল

১৬

বিয়ের মধ্যে প্রচলিত ৩০ কুসংস্কার

১৭

রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

১৮

‘খালে ময়লা ফেলা বন্ধ না করলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে না’

১৯

রোনালদোর চেয়ে মেসি কেন সেরা, ব্যাখ্যা দিলেন ডি মারিয়া

২০
X