কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৫:৩৭ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

এবার মিসরে ২ ইসরায়েলিকে গুলি করে হত্যা

হামাসের হামলা ঠেকাতে সতর্ক অবস্থানে ইসরায়েলের ট্যাংক। ছবি : এপি
হামাসের হামলা ঠেকাতে সতর্ক অবস্থানে ইসরায়েলের ট্যাংক। ছবি : এপি

মিসরের এক পুলিশ সদস্যের গুলিতে দুই ইসরায়েলি নিহত হয়েছেন। রোববার (৮ অক্টোবর) ভূমধ্যসাগরীয় শহর আলেকজান্দ্রিয়ায় এ ঘটনা ঘটে। মিসরীয় নিরাপত্তা সংস্থার ঘনিষ্ঠ এক্সট্রা নিউজ টেলিভিশন চ্যানেল অজ্ঞাত নিরাপত্তা কর্মকর্তার বরাতে বিষয়টি জানিয়েছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তাবাহিনী দ্রুত ঘটনাস্থল ঘেরাও করে সন্দেহভাজন হামলাকারীকে আটক করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, দুটি নিথর দেহ মাটিতে পড়ে আছে। স্থানটি পর্যটন এলাকা বলে মনে হচ্ছে। আরেকজনকে একদল লোক সহায়তা করছেন। এক নারী অ্যাম্বুলেন্সের জন্য চিৎকার করছেন।

মিসর কয়েক দশক আগেই ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপন করেছিল। দেশটি দীর্ঘদিন ধরে ইসরায়েল-ফিলিস্তিন বিরোধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। ইসরায়েল-ফিলিস্তিন চরম উত্তেজনার সময় এ হামলার ঘটনা আরব বিশ্বে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ চলছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৭০০ ছাড়িয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, ইসরায়েলি হামলায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আমরা এখন হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছি।

যদিও ইসরায়েলের এ দাবির সঙ্গে একমত পোষণ করেনি ফিলিস্তিন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় প্রায় দুই হাজার লোক আহত হয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১০

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১১

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১২

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৩

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৪

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৫

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৬

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৭

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৯

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

২০
X