মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

তৈরি হচ্ছে সাত কলেজের ‘অধ্যাদেশ মঞ্চ’

ঢাকা কলেজের মূল ফটকের সামনে ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি হচ্ছে। ছবি : সংগৃহীত
ঢাকা কলেজের মূল ফটকের সামনে ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি হচ্ছে। ছবি : সংগৃহীত

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির এক দফা দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা কলেজের মূল ফটকের সামনে ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি করা হচ্ছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা থেকে কলেজের মূল ফটকের সামনে মঞ্চ তৈরির কাজ শুরু হয়।

ঢাকা কলেজ ছাড়াও বাংলা কলেজ, তিতুমীর কলেজ ও সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজ মিলে একটিসহ মোট ৪টি অধ্যাদেশ মঞ্চ তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।

ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, বিগত সময়ে আমরা যে আন্দোলন করেছি তাতে অনেক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। ‘আধ্যাদেশ মঞ্চ’ তৈরি করে আমাদের একটাই লক্ষ্য যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়।

আমাদের এই মঞ্চের মাধ্যমে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, অধ্যাদেশের রোড ম্যাপ, এই আন্দোলন কীভাবে চলবে তার ঘোষণা দেওয়া হবে। আমাদের এই মঞ্চ থেকে ঘোষণা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটির মুখপাত্র মো. আব্দুর রহমান বলেন, নীতিগত অনুমোদনের জন্য পাঠানোর পর ভেটিংটা কালকের মধ্যে শেষ হবে। শেষ হলে বুধবারের মধ্যে সেটি উপদেষ্টা পরিষদে উঠানোর জন্য লিস্টেড করা হবে, লিস্টেড করে বৃহস্পতিবার অধ্যাদেশটির অনুমোদন হওয়ার শতভাগ একটি আশ্বাস দিয়েছেন তারা।

কিন্তু যদি বুধবারের মধ্যে লিস্টেড না হয় সেক্ষেত্রে আমরা আমাদের চারটি ভাসমান মঞ্চ থেকে সবাই মিলে মিলে দল মত নির্বিশেষে আন্দোলন গড়ে তুলবো।

এর আগে, গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে ৭টি কলেজ নিয়ে ৪টি ভিন্ন ক্যাম্পাসে ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরির ঘোষণা দেওয়া হয়।

১৮ জানুয়ারি বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়ে সাত কলেজের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতা ও শিক্ষার্থীদের সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে অধ্যাদেশের খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের আসন্ন সভায় উপস্থাপন করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে বলে জানানো হয়। আজ খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, সেখান থেকে আইন মন্ত্রণালয়ে যাবে লেজিসলেটিভ ভেটিংয়ের জন্য। বাকি কাজগুলো আগামী বুধবারের মধ্যে সম্পন্ন হবে বলে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X