বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:০৮ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘গোল্ডেন টয়লেটে’ সেলফি তুললেন বিজয়

বিজয় ভার্মা I ছবি : সংগৃহীত
বিজয় ভার্মা I ছবি : সংগৃহীত

এক দশক পেরিয়ে হঠাৎই অতীতের দরজা খুলে দিলেন বিজয় ভার্মা। ভারতীয় সিনেমার জনপ্রিয় এই অভিনেতা রোববার (১৮ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় এক গুচ্ছ ছবি শেয়ার করে যেন স্মৃতির ঝাঁপি উল্টে দিলেন। সেসব ছবির ভিড়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে একটি টয়লেটে তোলা তার সেলফি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অমিতাভ বচ্চনের সোনালি রঙের টয়লেটের সামনে সেলফি তুলছেন বিজয় ভার্মা। এছাড়া অন্য একটি ছবিতে প্রাক্তন ক্রিকেটার শচিন টেন্ডুলকারের সঙ্গে দেখা যায় বিজয়কে।

ছবির ক্যাপশনে বিজয় ভার্মা লেখেন, ‘২০১৬ সালটা আমার জন্য একরকম মাইলস্টোন ছিল। বিগ বি আর সুজিতদার সঙ্গে ‘পিঙ্ক’ সিনেমায় দারুণ কাস্ট ও ক্রুদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। স্বয়ং ক্রিকেট ঈশ্বর শচিন টেন্ডুলকারের সঙ্গে দেখা হয়। বচ্চনের (অমিতাভ বচ্চন) বাড়িতে স্বর্ণের টয়লেটের সঙ্গে সেলফিও তুলেছিলাম। জিমে বন্ধু বানালাম শানায়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখকে। আমার হিরো ইরফান খানের সঙ্গেও দেখা হলো।‘

স্মৃতিকাতর বিজয়ের এসব ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। তবে অমিতাভ বচ্চনের গোল্ডেন টয়লেটের ছবিটি আলোচনার জন্ম দিয়েছেন। এ নিয়ে মেতে উঠেছেন নেটিজেনরা। অনেকে অমিতাভ বচ্চনের টয়লেটের ছবি দেখে বিস্ময় প্রকাশ করেছেন; কেউ কেউ রসিকতাও করছেন।

উল্লেখ্য, ‘পিঙ্ক’ সিনেমা ২০১৬ সালে মুক্তি পায়। এ সিনেমার শুটিংয়ের সময়ে অমিতাভের গোল্ডেন টয়লেটে সেলফি তুলেন বিজয়। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন—অমিতাভ বচ্চন, তাপসী পান্নু, কৃতি কুলকার্নি প্রমুখ। এটি পরিচালনা করেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

এদিকে বিজয় সবশেষ দেখা যায় ‘গুস্তাখ ইশক’ সিনেমায়। ২০২৫ সালের ২৮ নভেম্বর মুক্তি পায় এটি। এতে তার সহশিল্পী ছিলেন নাসিরউদ্দিন শাহ ও ফাতিমা সানা শেখসহ আরও অনেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১০

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১১

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১২

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৩

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৪

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৫

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৬

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৭

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৮

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৯

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০
X