কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৩:৩১ এএম
আপডেট : ২৯ মে ২০২৬, ০৩:৩৬ এএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, বিমান ভূপাতিত করল ইরান

পুরোনো ছবি
পুরোনো ছবি

হরমুজ প্রণালির কাছে গোলাগুলির আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। এসময় অনুমতি ছাড়া চলাচলের অভিযোগে চারটি জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছুড়েছে ইরানি বাহিনী। এছাড়া উপকূলীয় বুশেহর প্রদেশে একটি শত্রু বিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান।

বৃহস্পতিবার (২৮ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি টেলিগ্রামে জানায়, চারটি জাহাজ যথাযথ সমন্বয় ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে ইরানি সশস্ত্র বাহিনী তাদের লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ে।

তবে জাহাজগুলোর পরিচয়, কোন দেশের পতাকাবাহী ছিল কিংবা পরে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে একই সময়ে ইরানের বুশেহর প্রদেশে একটি শত্রু বিমান ধ্বংসের খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।

আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জাম কাউন্টির গভর্নর মাসউদ তানগেস্তানি জানিয়েছেন, আজ রাতে ঘটে যাওয়া ঘটনাটি একটি শত্রু বিমান ধ্বংসের সঙ্গে সম্পর্কিত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, গত এক ঘণ্টার মধ্যে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই বিমানটিকে প্রতিহত করে ধ্বংস করেছে।

তবে বিমানটি কোন দেশের ছিল, সেটি মানববিহীন ড্রোন নাকি যুদ্ধবিমান, এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্র : আল জাজিরা

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১০

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১১

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১২

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৩

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৪

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৫

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৬

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৭

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৮

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৯

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

২০
X