কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৪:৫৮ পিএম
আপডেট : ০২ জুন ২০২৬, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে আলোচনার পথ ছাড়বে ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা অব্যাহত থাকার ইঙ্গিত মিললেও লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকলে কূটনীতির পথ থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

মঙ্গলবার (২ জুন) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইরানের চূড়ান্ত খসড়া প্রস্তাব এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে আলোচনার প্রক্রিয়া আবারও সচল হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

এর আগে সোমবার রাষ্ট্র-সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছিল, লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে আলোচনা স্থগিত করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ইসরায়েল যদি লেবাননে হামলা চালিয়ে যায়, তাহলে ইরান শুধু আলোচনা বন্ধই করবে না, বরং সরাসরি প্রতিরোধেও নামতে পারে।

লেবাননের পার্লামেন্ট স্পিকার ও হিজবুল্লাহ-ঘনিষ্ঠ নেতা নাবিহ বেরির সঙ্গে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে গালিবাফ বলেন, আমি জোর দিয়ে বলেছি, যদি লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকে, তাহলে আমরা শুধু আলোচনার প্রক্রিয়া থামাবো না, তাদের বিরুদ্ধে অবস্থানও নেবো।

পোস্টের শেষে তিনি লেখেন, ইরান ও লেবাননের জনগণের ভ্রাতৃত্ব দীর্ঘজীবী হোক।

সূত্র : সিএনএন

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X