কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৭:২৮ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ভয়াবহ হামলার নেপথ্যে ইরান?

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, হামাসের রকেট হামলা। ছবি: সংগৃহীত।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, হামাসের রকেট হামলা। ছবি: সংগৃহীত।

ফিলিস্তিন-ইসরায়েল চলমান সংঘর্ষে ইরানের ভূমিকা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফিলিস্তিনের সশস্ত্র গেরিলা সংগঠন হামাসের ভয়াবহ হামলার ব্যাপারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করেছে ইরান।

মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক বছর আগে থেকেই হামাসের এ হামলার পরিকল্পনা করা হয়েছে। ইরান হামাসকে সামরিক প্রশিক্ষণ, অস্ত্র এবং অন্যান্য সহযোগিতা করেছে। এসব কাজে ব্যয় করা হয়েছে মিলিয়ন ডলার।

লেবাননের রাজধানী বৈরুতে এ আক্রমণের বিষয়ে হামাস এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে গত সপ্তাহে বৈঠক হয় বলে জানায় গণমাধ্যমটি।

এসব বৈঠকে ইরানের আইআরজিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে হামাস ও হিজবুল্লাহসহ ইরান সমর্থিত চার সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। হামাস ও হিজবুল্লাহ সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহ এসব বৈঠকের অন্তত দুটিতে অংশ নিয়েছেন।

যখন ইসরায়েল রাষ্ট্রে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের নানা সিদ্ধান্তে অসন্তোষ চলছিল এবং সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছিল, তখনই স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এ হামলা চালানো হয়। বলা বাহুল্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ বাড়ন্ত সম্পর্ককে হুমকি হিসেবেই দেখেছে ইরান। রোববার (৮ অক্টোবর) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লিঙ্কেন বলেছেন, সাম্প্রতিক বছরগুলোয় ইরানের সমর্থনে হামাস আরও শক্তিশালী হয়েছে। তবে ইসরায়েলে হামাসের এই সুনির্দিষ্ট হামলায় ইরানের জড়িত থাকার কোনো প্রত্যক্ষ প্রমাণ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র পায়নি।

এদিকে ইরানকে নিয়ে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান ও হামাসের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। প্রকৃতপক্ষে ইরানের কাছ থেকে বহু বছর ধরে পাওয়া সমর্থন ছাড়া হামাস ‘হামাস’ হতো না। ইসরায়েলে হামাসের এই সুনির্দিষ্ট হামলায় ইরানের জড়িত থাকার বিষয়ে তাঁরা এখনো প্রত্যক্ষ কোনো প্রমাণ পাননি। তবে বহু বছর ধরে হামাসের প্রতি ইরানের সমর্থনের বিষয়টি স্পষ্ট।

ব্লিঙ্কেন আরও বলেন, অন্যান্য দেশে অস্থিতিশীল কর্মকাণ্ডের জন্য, সন্ত্রাসবাদে সমর্থনের জন্য তারা গত কয়েক বছর ধরে ইরানের বিরুদ্ধে শক্তভাবে কাজ করে যাচ্ছেন। অতীতে হামাসকে সমর্থনের জন্য তারা ইরানের চার শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X