রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৯:৪৫ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৬, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নিরাপত্তা ঝুঁকি নিয়েই ইরানে ফিরছেন পারমাণবিক কেন্দ্রের রুশ কর্মীরা

বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়্যাক্টর ভবন। ছবি : সংগৃহীত
বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়্যাক্টর ভবন। ছবি : সংগৃহীত

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটম জানিয়েছে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত তাদের কর্মীদের ধাপে ধাপে ফিরিয়ে নেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে ৬ জন রুশ কর্মী তেহরানে পৌঁছেছেন।

শুক্রবার (১০ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ সিএনএনকে জানান, সাম্প্রতিক হামলার কারণে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মীদের স্বাভাবিক দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে বুশেহর প্রদেশে হামলার ঘটনা ঘটলেও বিদ্যুৎকেন্দ্রটি সরাসরি লক্ষ্যবস্তু হয়নি। এ অবস্থায় নিরাপত্তা ঝুঁকি নিয়েই কর্মীদের ইরানে ফিরিয়ে আনা হচ্ছে।

বুশেহর ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। গত মার্চে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছিল, কেন্দ্রটির আশপাশে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। পরে এপ্রিলে একটি ভবন ক্ষতিগ্রস্ত হলে সেখানে দায়িত্ব পালনরত এক নিরাপত্তাকর্মী নিহত হন।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর গত চার এপ্রিল নিরাপত্তাজনিত কারণে বুশেহর কেন্দ্র থেকে প্রায় ২০০ রুশ কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছিল।

এদিকে বৃহস্পতিবার রাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, বুশেহর শহরের কাছে একটি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা হয়েছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা দাবি করেছেন, বর্তমানে দেশটির বাহিনী ইরানে কোনো হামলা চালাচ্ছে না। একই সঙ্গে ইসরায়েলি কর্মকর্তারাও সাম্প্রতিক হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

বেদনার আকাশ

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১০

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১১

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

১২

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

১৩

মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

১৪

র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, বিদায় নিলেও সুখবর মিলল ব্রাজিল সমর্থকদের

১৫

সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত

১৬

বন্যাদুর্গতদের চিকিৎসাসেবায় ছাত্রদলের মেডিকেল টিম গঠন

১৭

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশারফ, অর্থ-সম্পাদক আলাউদ্দিন

১৮

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৯

খামেনির জানাজাস্থলের পাশে হামলা, দুই ইরানি সেনা নিহত

২০
X