কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৯:২৪ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলিদের লেবাননের নেতার কঠোর হুঁশিয়ারি

হাসান নাসরুল্লাহ। ছবি : টাইমস অব ইসরায়েল।
হাসান নাসরুল্লাহ। ছবি : টাইমস অব ইসরায়েল।

অক্টোবরের ৭ তারিখ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, ‘হিজবুল্লাহ হামলার আগে এ সম্পর্কে কিছুই জানত না।’

এ সময় তিনি আরও বলেন, ‘ইসরায়েল-হামাস যুদ্ধ ক্রমেই ছড়িয়ে যাচ্ছে। এটি আর একটি ফ্রন্টে সীমাবদ্ধ নেই।’ খবর ডেইলি মেইলের।

হাসান নাসরুল্লাহ আল আকসা ফ্লাডের প্রশংসা করে বলেন- ‘এটি গৌরবময় এক জিহাদি অপারেশন যেটা ইহুদি রাষ্ট্রে ‘ভূমিকম্প’ ঘটিয়েছে। এতে ইসরাইলের দুর্বলতা প্রকাশ পেয়েছে।’

৬৩ বছর বয়সী এ নেতা একটি অজানা স্থান থেকে বৈরুতের হাজার হাজার দর্শকের উদ্দেশ্যে এ বার্তা দেন। টেলিভিশনে সম্প্রচারিত বক্তৃতা দেখার জন্য ছোট শহরগুলোতে বিভিন্ন স্কোয়ারে মানুষ জড়ো হয়। এসময় হিজবুল্লাহর হলুদ পতাকা নেড়ে তারা যাওয়ার সময় উদযাপন করে এবং ফাঁকা গুলি চালায়।

তিনি আরও বলেন, ‘৭ অক্টোবরের অপারেশনটি সম্পূর্ণ গোপনীয়তার সাথে পরিকল্পনা করা হয়েছিল। বিদেশে প্রতিরোধ আন্দোলনের কথা বাদ। অন্যান্য ফিলিস্তিনি দলগুলোও এটির সম্পর্কে কিছুই জানত না।’

তার বিস্তৃত ভাষণে তিনি বলেন, এ হামলার দুটি লক্ষ্য ছিল : গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করা এবং হামাসের বিজয় নিশ্চিত করা।

তিনি ‘ইরাকি, ইয়েমেনি হাত- যারা এ যুদ্ধে যোগ দিয়েছেন’ তাদের ধন্যবাদ জানান। তিনি সারা বিশ্বে ফিলিস্তিনপন্থি বিক্ষোভের পক্ষে অবস্থান জানান।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ইরানকে দায়ী করলেও ৭ অক্টোবরের হামলাটি ছিল শতভাগ ফিলিস্তিনি অপারেশন। এটি ফিলিস্তিনিদের দ্বারা পরিকল্পিত এবং ফিলিস্তিনিদের দ্বারাই কার্যকর করা হয়। কোনো আন্তর্জাতিক বা আঞ্চলিক সমস্যার সাথে এর কোনো সম্পর্ক নেই।’

এদিকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে ‘সমঝোতা চুক্তি’র জন্য প্রস্তুত বলে জানিয়েছে হামাস। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য গাজি হামাদ এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।

হামাদ বলেন, ‘আমরা চাই এই মানুষগুলো বাড়ি ফিরে যাক।’ তিনি আরও বলেন, এ ছাড়াও, আমরা চাই- আমাদের বন্দিরাও এখন বাড়ি ফিরুক। আমি মনে করি আমরা এখন সম্পূর্ণ সমঝোতা করতে, একটি চুক্তি সম্পন্ন করতে প্রস্তুত। তিনি শর্ত আরোপ করে বলেন, ‘ইসরায়েলি ডিটেনশন সেন্টার থেকে সব বন্দিদের মুক্তি দিতে হবে।’

হামাদ বলেন, হামাস যোদ্ধারা কখনোই বেসামরিক মানুষকে হত্যা করতে চায়নি। আমাদের ইসলামের ধর্মে কোনো বেসামরিক নাগরিকের ক্ষতি করা বা হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X