কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

টানেল থেকে বেরিয়ে এলো ৫ ইসরায়েলি বন্দির মরদেহ

হামাসের টানেল। ছবি : সংগৃহীত
হামাসের টানেল। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের একটি টানেল থেকে পাঁচ ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। উত্তর গাজায় অভিযান চালিয়ে হামাস যোদ্ধাদের একটি টানেল উদঘাটনের পর সেখান থেকে এসব বন্দির মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্সের।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, উত্তর গাজায় অভিযান চালিয়ে তারা হামাস যোদ্ধাদের একটি টানেল আবিষ্কার করে। এ সময় সেখানে পাঁচ বন্দির মরদেহ উদ্ধার করে ইসরায়েলি সেনারা। নিহত পাঁচ বন্দির মধ্যে তিনজন ইসরায়েলি সেনা সদস্য ও দুজন বেসামরিক নাগরিক।

আইডিএফ-এর টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, কংক্রিটের তৈরি অন্ধকার টানেলটি একটি সাদা টাইলস করা বাথরুম ও একটি অফিস কক্ষের সঙ্গে প্যাসেজ দ্বারা সংযুক্ত।

এ ভিডিও প্রকাশের পর প্রশ্ন উঠেছে এসব বন্দি কীভাবে মারা গেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, বন্দিদের মৃত্যু কীভাবে হয়েছে তা জানতে ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর বন্দিদের পরিবারের কাছে মৃত্যুর কারণ জানানো হবে।

গত সপ্তাহে এদের মধ্যে তিন বন্দির একটি ভিডিও প্রকাশ করেছিল হামাস। যেখানে বন্দিদের মধ্যে তিনজনকে জীবিত দেখা যায়। হামাস জানায়, পাঁচ ইসরায়েলি বন্দিকে জীবিত রাখতে তাদের সদস্যরা চেষ্টা করেছেন। তবে ইসরায়েলি হামলায় তারা নিহত হয়েছেন।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে প্রায় ১১৪০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।

অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টানা ১১ সপ্তাহের ইসরায়েলি হামলায় গাজায় ২০ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৩ হাজারের বেশি মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X