কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত

অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের সামরিক দখলদারিত্ব ও আগ্রাসন শেষ হলে গাজা উপত্যকায় তাদের হাতে থাকা অস্ত্র ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের নিয়ন্ত্রণে হস্তান্তর করতে তারা প্রস্তুত।

রোববার (০৭ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাসের মুখপাত্র শীর্ষ আলোচক খালিল আল হায়া এক বিবৃতিতে বলেন, আমাদের অস্ত্র দখল ও আগ্রাসনের অস্তিত্বের সঙ্গে জড়িত। দখল শেষ হলে এই অস্ত্র রাষ্ট্রের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। তার দপ্তর জানায়, তিনি একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের কথাই উল্লেখ করেছেন।

হায়া বলেন, গাজার সীমান্ত পর্যবেক্ষণ ও যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য জাতিসংঘের একটি পৃথকীকরণ বাহিনী মোতায়েনের বিষয়টি তারা গ্রহণযোগ্য মনে করে। তবে গাজায় আন্তর্জাতিক কোনো বাহিনী এসে হামাসকে নিরস্ত করার ম্যান্ডেট পাবে—এমন ধারণা তারা প্রত্যাখ্যান করে।

এর আগে হায়া বলেন, দুই-রাষ্ট্র সমাধান কেবল অস্থায়ী এবং ফিলিস্তিনিরা সমগ্র ঐতিহাসিক ফিলিস্তিনের ওপর নিজেদের অধিকার বজায় রাখে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১১

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১২

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৩

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৪

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৫

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৬

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৭

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৮

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৯

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

২০
X