কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০১:৩৯ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইরানে সরাসরি হামলা চালানোর দাবি মার্কিন সিনেটরদের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের ভেতরে সরাসরি হামলা চালানোর দাবি তুলেছেন মার্কিন সিনেটররা। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর রোববার প্রথমবারের মতো তিন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। এরপরই তারা এমন দাবি করছেন। খবর আলজাজিরার।

এক এক্সবার্তায় টেক্সাসের সিনেটর জন কর্নিন বলেন, ‘টার্গেট তেহরান।’ এমন পোস্ট দেওয়ার পর তিনি ব্যাখ্যা করে বলেছেন, তিনি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের ওপর হামলা চালানোর কথা বলেছেন। সেই হামলা হবে প্রতিরোধের উদ্দেশ্যে। ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ জড়ানোর উদ্দেশ্যে নয়।

দক্ষিণ ক্যারোলিনার লিন্ডসে গ্রাহাম প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি ইরানের ভেতরে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আহ্বান জানিয়েছেন। আরকানসাসের টম কটন বলেছেন, তিনি ইরান ও মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে চরম সামরিক প্রতিশোধ দেখতে চান।

মিসিসিপির রজার উইকার ইরানের স্থাপনা ও নেতাদের বিরুদ্ধে সরাসরি হামলার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আইওয়ার চক গ্রাসলি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন কি শেষপর্যন্ত ইরানের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেবেন?

রোববার সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও ২৫ জন সেনা আহত হয়েছেন। গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হলে এই প্রথম এ অঞ্চলে কোনো মার্কিন সেনা নিহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামলাটি ‘ইরান-সমর্থিত কট্টর জঙ্গিগোষ্ঠী’ চালিয়েছে। এই হামলার জবাব দেবে যুক্তরাষ্ট্র।

গত ১৭ অক্টোবর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্রোন হামলার কবলে পড়েছেন মার্কিন সেনারা। তবে এর আগে কেউ নিহত হননি। অবশ্য আগের হামলাগুলো ইরাক ও সিরিয়ায় হয়েছে।

হামাস ও ইসরায়েল যুদ্ধের শুরু থেকে যুক্তরাষ্ট্র বলে আসছে, এ যুদ্ধ অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ুক, তা তারা চায় না। তবে জর্ডানে মার্কিন সেনাদের নিহত হওয়ার বিষয়টি মধ্যপ্রাচ্যের সংঘাতের গুরুতর ইস্যু হয়ে উঠতে পারে বলে জানিয়েছে সিএনএন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১০

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১১

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১২

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৩

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৪

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৫

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৬

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৭

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৮

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৯

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

২০
X