কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৭:৩৯ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

জর্ডানে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত

সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের টাওয়ার ২২ এলাকা। ছবি : সংগৃহীত
সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের টাওয়ার ২২ এলাকা। ছবি : সংগৃহীত

সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে তিন মার্কিন সেনাকে নিহত ও কয়েক ডজন সেনাকে আহত করা হয়েছে। সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের টাওয়ার ২২ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

রোববার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামলাটি চালিয়েছে ‘কট্টর ইরান-সমর্থিত জঙ্গিগোষ্ঠী’। এই হামলার জবাব দেওয়া হবে।

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এই প্রথম কোনো হামলায় ওই অঞ্চলে মার্কিন সেনা নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে তিনজন নিহত ও ২৫ জন আহত হওয়ার তথ্য জানায়। সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, ওয়ানওয়ে ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে। ওয়ানওয়ে ড্রোনে বিস্ফোরক থাকে। যেটি লক্ষ্যবস্তুতে পৌঁছে গিয়ে বিস্ফোরণ ঘটায়।

আকাশ প্রতিরক্ষা কেন জর্ডানের ঘাঁটিতে লক্ষ্য করে আসা এ ড্রোনটি প্রতিহত করতে পারেনি— সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

গত ১৭ অক্টোবর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্রোন হামলার কবলে পড়েছেন মার্কিন সেনারা। তবে এর আগে কেউ নিহত হননি। অবশ্য আগের হামলাগুলো হয়েছে ইরাক ও সিরিয়াতে। জর্ডানের ঘাঁটিতে কারা ড্রোন হামলা চালিয়েছে সেটিও জানাননি মার্কিন কর্মকর্তারা।

হামাস ও ইসরায়েল যুদ্ধের শুরু থেকে যুক্তরাষ্ট্র বলে আসছে, তারা চায় না যুদ্ধ অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ুক। তবে জর্ডানে মার্কিন সেনাদের নিহত হওয়ার বিষয়টি মধ্যপ্রাচ্যের সংঘাতের গুরুতর বিষয় হয়ে উঠতে পারে বলে জানিয়েছে সিএনএন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১০

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১১

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১২

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৩

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৪

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৫

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৬

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৭

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৮

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৯

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

২০
X