কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে আইসিজের শুনানি আজ

আইসিজের এই শুনানিতে ৫২টি দেশ ও তিনটি আন্তর্জাতিক সংস্থা অংশ নেবে। ছবি : সংগৃহীত
আইসিজের এই শুনানিতে ৫২টি দেশ ও তিনটি আন্তর্জাতিক সংস্থা অংশ নেবে। ছবি : সংগৃহীত

প্রায় ছয় দশক ধরে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে রেখেছে ইসরায়েল। তাদের এই দখলদারি বৈধ কি না, তা নিয়ে আজ সোমবার জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজেতে শুনানি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে শুনানির জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বিশ্ব আদালত।

আলজাজিরার খবর অনুযায়ী, সোমবার ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ফিলিস্তিনের মৌখিক শুনানি হবে। আজ ফিলিস্তিন যুক্তিতর্ক উপস্থাপন করবে। অবশ্য আইসিজের এ শুনানিতে ৫২টি দেশ ও তিনটি আন্তর্জাতিক সংস্থা অংশ নেবে। এতে প্রথমে কথা বলবে ফিলিস্তিন। সব মিলিয়ে এ শুনানি শেষ হতে ছয়দিন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ১৯৪৬ সালে আইসিজে প্রতিষ্ঠার পর এত বেশি সংখ্যক দেশ এই প্রথম কোনো শুনানিতে অংশ নিচ্ছে। এ উপস্থিতি প্রমাণ করছে যে কয়েক দশক ধরে চলে আসা সংকট সমাধানে আন্তর্জাতিক আইন ব্যবহারে সমর্থন ক্রমেই বাড়ছে।

সংস্থাটির জ্যেষ্ঠ আইনবিষয়ক উপদেষ্টা ক্লাইভ বল্ডউইন বলেন, প্রথমবারের মতো আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের ছয় দশক ধরে চলা দখলদারিত্ব ও অবিচারের বিষয়টি বড় আকারে নিয়েছে।

তিনি বলেন, যেসব দেশের সরকার আদালতে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবে, তাদের উচিত এই যুগান্তকারী শুনানিতে ইসরায়েলের বর্ণবাদ ও নিপীড়নের মতো মানবতাবিরোধী গুরুতর অপরাধের কথা তুলে ধরা।

তবে এই মামলাটি আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলা থেকে আলাদা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এমন অভিযোগে গত ডিসেম্বরে মামলাটি করেছিল দক্ষিণ আফ্রিকা। এবারের মামলায় ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখলদারির ওপর জোর দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X