কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে চাকরিজীবীদের কর্মঘণ্টা কমালো আমিরাত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রমজানের আর মাত্র কয়েক দিন বাকি। পবিত্র এই মাস সামনে রেখে বেশ আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে মুসলিম বিশ্ব। এক মাসের এই সিয়াম সাধনা যেন নাগরিকরা নির্বিঘ্নে করতে পারে সে চেষ্টাই করে আসছে মুসলিম বিশ্বের সব দেশের সরকার। এর ব্যতিক্রম নয়, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতও। রমজান সামনে রেখে একের পর এক ইতিবাচক ঘোষণা দিয়ে চলেছে দেশটি। এরই ধারাবাহিকতায় এবার সরকারি-বেসরকারি চাকরিজীবীদের কর্মঘণ্টা কমানো হয়েছে। খবর গাল্ফ নিউজ ও খালিজ টাইমসের।

আমিরাতের মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে বেসরকারি খাতের কর্মীদের প্রতিদিনের কর্মঘণ্টা দুই ঘণ্টা কমানো হয়েছে। অর্থাৎ স্বাভাবিক সময়ের চেয়ে এই এক মাস প্রতিদিন দুই ঘণ্টা করে কম কাজ করবেন তারা।

এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানিয়েছে, আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠান রমজানে দৈনিক কাজের সময়সীমার মধ্যে নমনীয় বা ভার্চুয়াল কর্মপদ্ধতি প্রয়োগ করতে পারবে।

অন্যদিকে আমিরাতের ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস জানিয়েছে, সরকারি কর্মচারী ও কর্মকর্তারা সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা এবং শুক্রবার দেড় ঘণ্টা কম কাজ করবেন।

মন্ত্রণালয় বলছে, সরকারি চাকরিজীবীরা সোম থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করবেন।

রমজান ছাড়া অন্য সময়ে সংযুক্ত আরব আমিরাতের সরকারি চাকরিজীবীরা সপ্তাহে পাঁচ দিন অফিস করেন। এর মধ্যে চার দিন পূর্ণবেলা ও একদিন অর্ধবেলা কাজ করেন। সোমবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৩টা এবং শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করেন। শনি ও রোববার সরকারি ছুটি থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১০

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

১২

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১৩

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

১৬

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

১৮

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

১৯

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

২০
X