কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য কমিয়ে দিলেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনের পক্ষে বেশ সরব তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান। দেশ ও বিদেশে সমানতালে ফিলিস্তিনের পক্ষে জনমত এবং ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তুলাধুনা করে চলেছেন তিনি। শুধু তাই নয়, এই সময় ইসরায়েলের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণও ব্যাপক হারে কমিয়ে দিয়েছেন এরদোয়ান। খবর ডেইলি সাবাহ’র।

তুর্কি বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত বলেছেন, গত ৭ অক্টোবর থেকে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৩৩ শতাংশ কমেছে। এ সময় ইসরায়েলে রপ্তানির পরমাণ ৩০ শতাংশ এবং আমদানির পরিমাণ ৪৩ শতাংশ হ্রাস পেয়েছে।

বেসরকারি টিভি চ্যানেল ২৪-কে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকারি ও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান কখনই ইসরায়েলের সাথে ব্যবসা করেনি।

গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করছে তুরস্ক, এমন তথ্য তুর্কি সামাজিক মাধ্যমে বেশ ভালোভাবে ছড়িয়ে পড়েছে। সাক্ষাৎকারে এমন গুঞ্জনের বিষয়টি একেবাড়ে উড়িয়ে দিয়েছেন তিনি।

বাণিজ্যমন্ত্রী ওমের বলেন, তুরস্ক ও এর সরকারকে কোণঠাসা করতে বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে ইসরায়েলের সাথে বাণিজ্যের অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে। ইসরায়েলি গোয়েন্দারাও এসব কার্যকলাপে সহায়তা করছে। বিভ্রান্তিকর তথ্য ফাঁস করে তারা এমনটা করার চেষ্টা করছে।

এ বিষয়ে জাতীয় প্রতিরক্ষা ও বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় বিবৃতি জারি করে সমস্যার সমাধান করেছিল বলেও জানান তিনি।

ইসরায়েলের সাথে অস্ত্র ব্যবসার অভিযোগ সম্পর্কে বলতে গিয়ে বোলাত বলেছেন, তুরস্ক সর্বদা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। এ সময় আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর বিভিন্ন উদাহরণের কথা টেনে আনেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১০

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১১

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১২

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৩

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৫

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৬

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৯

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X