কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৬:১৬ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মেলিসা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ক্যাটাগরি-৫ মাত্রার হারিকেন মেলিসা ক্যারিবীয় দেশ জ্যামাইকায় আঘাত হানতে চলেছে। কয়েক ঘণ্টায় এটি উপকূলের দিকে আরও এগিয়ে এসেছে। বর্তমানে এটি উপকূল থেকে ৪০ মাইলের কম দূরত্বে অবস্থান করছে।

ইতোমধ্যে এর প্রভাবে প্রাণহাণির ঘটনাও ঘটেছে। সংবাদমাধ্যম জানিয়েছে, ঘণ্টায় ১৭৫ মাইল (২৮২ কিলোমিটার) বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি। উপকূলের যত কাছে আসছে এর ধেয়ে আসার গতিও বাড়ছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি জুম আর্থের বরাত দিয়েছে।

জুম আর্থের একটি স্যাটেলাইট মানচিত্র অনুসারে, ক্যাটাগরি ৫ ঝড়টি বর্তমানে জ্যামাইকার স্থলভাগ থেকে ৬৪ কিলোমিটারেরও (৪০ মাইল) কম দূরে অবস্থান করছে। অল্প সময়ের মধ্যে এটি আঘাত হানার সম্ভাবনা জোরাল হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়টি স্থানীয় সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালেই জ্যামাইকাতে আঘাত হানতে পারে। এটিকে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) ‘বিপর্যয়কর ও প্রাণঘাতী’ হিসেবে বর্ণনা করেছে।

এর প্রভাবে সোমবার সন্ধ্যা পর্যন্ত জ্যামাইকায় অন্তত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে আরও চারজনের মৃত্যু হয়েছে।

এনএইচসির সর্বশেষ তথ্যে বলা হয়েছে, সর্বোচ্চ বাতাসের বেগ ও নিম্নচাপের বিচারে মেলিসা এখন পর্যন্ত ২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। বর্তমানে এটি রাজধানী কিংস্টনের দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৩৩ কিমি দূরে অবস্থান করছে এবং ঘণ্টায় মাত্র ৬ কিমি গতিতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

সিবিএস নিউজ জানিয়েছে, যদি মেলিসা এই শক্তি নিয়েই স্থলভাগে আঘাত হানে, তবে এটি হবে ১৮৫১ সালের পর থেকে জ্যামাইকায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হারিকেন।

কালবেলা/এএএম/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

১০

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

১১

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

১২

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

১৩

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

১৪

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

১৫

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১৬

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১৭

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১৮

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১৯

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

২০
X