কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ি বেচে মুখে প্লাস্টিক সার্জারি, এখন থাকেন ভ্যানে

কেলি বিসলি। ছবি : সংগৃহীত
কেলি বিসলি। ছবি : সংগৃহীত

নিজেকে অল্প বয়সী ও সুন্দরী দেখাতে প্লাস্টিক সার্জারি করেছেন এক মার্কিন নারী। এ জন্য খরচ করেছেন ১৪ হাজার মার্কিন ডলার। আর এ টাকার জোগান দিতে তিন রুমের একমাত্র বাড়িটিই বিক্রি করে দেন তিনি। সেই বাড়ি বেচে নিঃস্ব হয়ে বর্তমানে তিনি একটি ভ্যানে বসবাস করছেন। খবর নিউইয়র্ক পোস্ট।

ওই নারীর নাম কেলি বিসলি। তার বয়স ৫০ বছর। চেহারায় তারুণ্য ধরে রাখতে ২২ বছর বয়স থেকেই বিভিন্ন ওষুধ গ্রহণ করে আসছিলেন তিনি। তবে এগুলোতে কাজ না হওয়ায় বড় ধরনের সার্জারির সিদ্ধান্ত নেন তিনি। এরপর চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি মেক্সিকোতে গিয়ে এই প্লাস্টিক সার্জারি করান।

কেলি বিসলি জানান, তার চেহারায় দ্রুত বয়সের ছাপ পড়ে যাচ্ছিল। তাই এই সার্জারিটি করার সিদ্ধান্ত নেন তিনি। বাড়ি বিক্রি করলেও তার কোনো দুঃখ নেই। কেননা প্লাস্টিক সার্জারির পর তাকে এখন সুন্দর দেখা যাচ্ছে। তার বয়স ২০ বছর কমে গেছে। বর্তমানে তিনি পুরোপুরি ভ্যানে জীবনযাপন করেন এবং দেশের বিভিন্ন স্থানে সফর করেন।

তিনি বলেন, ‘সার্জারিটি খুবই সহজ ছিল। সার্জারি পরবর্তী সব সমস্যাও দ্রুত সেরে গেছে। ৩০ বছর বয়সে আমি যেমন ছিলাম, এখন তার চেয়ে বেশি সুন্দর হয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১০

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১১

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১২

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৩

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৪

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৫

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৬

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৭

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৮

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৯

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

২০
X