কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ভাইরাল ইঁদুরের রোস্ট, দলবেঁধে খাচ্ছে পরিবারের সবাই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাঠে কয়েকজন মিলে কিছু একটা খুঁজছে। তারপর দেখা যায়— ছোট একটি প্রাণীকে ধরা হচ্ছে, পরক্ষণেই তা পরিষ্কার করে আগুনে পুড়িয়ে রান্না করা হচ্ছে। এই ভিডিওটি প্রথমবারের মতো যিনি দেখবেন, তার মনে হয়তো এক ধরনের বিস্ময় বা অস্বস্তিও জাগতে পারে। কিন্তু ব্যতিক্রমী এই রান্নার সঙ্গে জুড়ে আছে শত বছরের ঐতিহ্য, একটি সম্প্রদায়ের গর্বের ইতিহাস এবং এক তরুণীর সাহসী উদ্যোগ।

ভিডিওটির মূল চরিত্র এক তরুণী, যিনি নিজেকে-অ্যামবও গার্ল হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। তিনি ক্যামেরার সামনে হাসিমুখে বলেন, এটাই আমাদের খাবার, এটাই আমাদের নিজস্ব সংস্কৃতি। তারপর হাতে ধরে রাখা রোস্ট করা ইঁদুরের মাংস দেখিয়ে জানান, এই খাবার তাদের সমাজে বহু বছর ধরে সবাই খেয়ে আসছে। এ সময় তার চোখে-মুখে কোনো লজ্জা নয়, বরং ফুটে ওঠে এক ধরনের গর্ব।

ভিডিওটি ভাইরাল হতেই অনলাইনে অনেকেই তার সাহসী উপস্থাপনাকে ভালোভাবে নেননি। কেউ কেউ তিরস্কারও করেছে, কেউ তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। এমনকি তার মাথার চুলকে ইঁদুরের লোমের সঙ্গেও তুলনা করেছে। কিন্তু অ্যামবও গার্ল, যার আসল নাম রোসেল সুলিন-আই মাসালুন তিনি এতে একটুও ভেঙে পড়েননি। বরং আরও আত্মবিশ্বাস নিয়ে বলেন, এই সমালোচনা আর কটু কথাগুলোই আমাকে আরও শক্তিশালী করে তুলছে।

তার ফেসবুক ভিডিও সিম্পলিং কিনাবুহি সা ত্রিবু বা গোষ্ঠীর সহজ জীবন ইতোমধ্যে দেড় মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। ভিডিওটিতে দেখা যায়, পরিবারের সবাই মিলে কীভাবে ধানক্ষেতে ইঁদুর ধরে, আগুনে পুড়িয়ে রান্না করে, তারপর নানা পদ তৈরি করছে। তিনি জানান, তাদের পূর্বপুরুষদের সময় থেকেই এই খাদ্যসংস্কৃতি চলে আসছে যা এখনো টিকে আছে। মাসালুন বলেন, আমাদের বাবা-মা আমাদের শিখিয়েছেন, তাদের বাবা-মা তাদের শিখিয়েছিলেন, আর এখন আমরা আমাদের সন্তানদের শেখাচ্ছি।

রোসেলের অনুসারীর সংখ্যায় এখন ২ লাখেরও বেশি। তার ভিডিওগুলো শুধু খাবার নিয়ে নয়, বরং গোটা আদিবাসী গোষ্ঠীর জীবনের প্রতিদিনকার গল্প বলে। যেখানে জল আনা থেকে শুরু করে রান্না করা, গান গাওয়া, পাহাড়ে হেঁটে বেড়ানোসহ সবকিছুই যেন এক জীবন্ত সংস্কৃতির দলিল।

ব্যতিক্রমী আর বৈচিত্র্যময় এমন জীবনযাত্রার দেখা মেলে ফিলিপাইনের বুকিডন প্রদেশে। এখানে লাঙ্গিলান মানোবো গোষ্ঠীর মানুষ এখনো তাদের পূর্বপুরুষের জীবনধারা আঁকড়ে ধরে রেখেছে। আধুনিক এআই আর সোশ্যাল মিডিয়ার যুগে তাদের এই রোস্টেড রডেন্ট খাবারটি শুধুই ভাইরাল হয়নি, বরং এক আদিবাসী কণ্ঠস্বরকে সরাসরি তুলে ধরেছে গোটা দুনিয়ার সামনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

১০

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

১১

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

১২

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

১৩

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

১৪

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

১৫

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

১৬

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

১৭

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

১৮

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

১৯

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

২০
X