কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী যুবককে কাঁধে তুলে পুলিশ কর্মকর্তার দৌড়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে ট্রেন। তখন ওভারব্রিজ দিয়ে তাড়াহুড়ো করে আসছিলেন এক প্রতিবন্ধী যুবক। কিন্তু তিনি বুঝতে পারছিলেন, এই গতিতে গেলে কিছুতেই ট্রেনে ধরতে পারবেন না।

ঠিক তখন মানবতার হাত বাড়িয়ে দেন এক পুলিশ কর্মকর্তা।তাকে কাঁধে তুলে ট্রেনের দিকে দৌড়াতে শুরু করেন তিনি।

সাবধানে ট্রেনেও তুলে দেন প্রতিবন্ধী যুবককে। ট্রেনে তুলে দেওয়ার পর তার টিকিটও পরীক্ষা করে দেখেন ওই পুলিশ কর্মকর্তা।

আলোচিত এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। ইতোমধ্যে এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই পুলিশ কর্মকর্তার নাম অশ্বিনী কুমার। উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত তিনি। ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন ওই পুলিশ কর্মকর্তা। কিন্তু নির্দিষ্ট স্টেশনে নেমে ওভারব্রিজে ওঠার সময় তিনি দেখেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেন ধরার জন্য তাড়াহুড়ো করে যাচ্ছেন এক প্রতিবন্ধী যুবক। তবে একটি পা না থাকায় ভালো করে চলতে পারছেন না তিনি।

এদিকে ট্রেনও ছাড়ার সময় হয়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে যুবককে কাঁধে তুলে নেন পুলিশ কর্মকর্তা। এরপর দৌড় দেন ট্রেনের দিকে। নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিবন্ধী যুবককে ট্রেনে তুলে দেন তিনি। ভিডিও দেখে পুলিশ কর্মকর্তা ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১০

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১১

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১২

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৩

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৪

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৫

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৬

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৭

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৮

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৯

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

২০
X