কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

হাঙরের হামলায় প্রাণ গেল কিশোরের

ইথেল সৈকত। ছবি : সংগৃহীত
ইথেল সৈকত। ছবি : সংগৃহীত

দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি জনপ্রিয় হলিডে ও সার্ফিং স্পটে হাঙরের হামলায় এক কিশোরের মৃত্যু হয়েছে। ইয়র্ক পেনিনসুলার ইনেস ন্যাশনাল পার্কের ইথেল সৈকতের কাছে হামলার পর পানি থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

স্থানীয় এক বাসিন্দা এবিসি নিউজকে বলেছেন, এই সৈকতে বৃহস্পতিবারের হামলাটি সবচেয়ে ভয়াবহ।

এক বিবৃতিতে দক্ষিণ অস্ট্রেলিয়া পুলিশ বলেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের হামলার বিষয় খবর দেওয়া হয়। দুঃখজনকভাবে এক কিশোরের মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়েছে।

নিহত কিশোরের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে এ বিষয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন তারা।

৪০০ মিটার দীর্ঘ বালুময় এই ইথেল বিচ সার্ফার ও পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এই সৈকতের ঢেউয়ের গড় উচ্চতা দেড় মিটার।

কয়েক দশক ধরে এই সৈকতে সার্ফিং করছেন মার্টি গুডি। তিনি এবিসি নিউজকে বলেন, ছেলেটি সমুদ্র তীর থেকে প্রায় ৩০ থেকে ৪০ মিটার দূরে ছিল। এখানে সবসময় হাঙর থাকে। তবে এখন মনে হয় আরও বেড়ে গেছে।

দক্ষিণ অস্ট্রেলিয়ার সমুদ্র এলাকায় প্রায়ই হাঙরের হামলার ঘটনা ঘটে। গত মে মাসে আইর উপদ্বীপে হাঙ্গরের আক্রমণের শিকার হয়ে একজন সার্ফার নিহত হন। এ ছাড়া ফেব্রুয়ারিতে পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী পার্থের একটি নদীতে একটি মেয়ের ওপর হাঙর হামলা করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১১

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১২

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৪

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৫

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৭

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৮

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৯

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

২০
X