চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:১১ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুর সর্বশেষ অবস্থা

শিশু হুজাইফা আফনান। ছবি : সংগৃহীত
শিশু হুজাইফা আফনান। ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত শিশু হুজাইফা আফনান (৯) এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছে। জটিল অস্ত্রোপচারের পরও তার মাথা থেকে গুলি বের করা সম্ভব হয়নি।

চিকিৎসকরা বলছেন, শিশুটির অবস্থা এখনো সংকটাপন্ন। গুলিটি মস্তিষ্কের এমন এক জায়গায় রয়েছে যে, সেটি বের করতে গেলে রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হতে পারে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানান চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।

শিশু হুজাইফা আফনান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। গত রোববার (১১ জানুয়ারি) সকালে দাদার সঙ্গে নাশতা আনতে যাওয়ার সময় সীমান্তের ওপার থেকে আসা গুলিতে সে গুরুতর আহত হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। প্রথমে গুলিতে হুজাইফা নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও, পরে জানা যায় শিশুটি বেঁচে আছে। ওইদিন সন্ধ্যা ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে নিয়ে আসা হয়।

শিশু হুজাইফার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সোমবার বিকেলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন কালবেলাকে বলেন, ‘মেয়েটির (হুজাইফা) অবস্থার কোনো উন্নতি নেই। গুলি মেয়েটির মুখ দিয়ে ঢুকে ব্রেইনে (মস্তিষ্ক) চলে গেছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রোববার রাতে অস্ত্রোপচার করা হলেও শিশুটির মাথা থেকে গুলিটি বের করা সম্ভব হয়নি। গুলিটি মস্তিষ্কের ভেতরে অবস্থান করায় তা অপসারণ করা যায়নি। অপসারণ করলে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে।’

সীমান্ত এলাকার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, টেকনাফের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল ও বোমা বিস্ফোরণ থামছে না। তিন দিন ধরে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) অবস্থানে বিমান হামলা জোরদার করেছে দেশটির সরকারি জান্তা বাহিনী। অন্যদিকে আরাকান আর্মির সঙ্গে স্থলভাগে সংঘর্ষে জড়িয়েছে রোহিঙ্গাদের সশস্ত্র তিনটি গোষ্ঠী। ওপারে গোলার বিকট বিস্ফোরণে এপারে টেকনাফের সীমান্তবর্তী জনপদগুলো কেঁপে কেঁপে উঠছে। ওপার থেকে ছোড়া গুলি এসে পড়ছে এপারে লোকজনের ঘরবাড়ি, চিংড়ি ঘের ও নাফ নদে।

রোববারের ঘটনার বর্ণনা দিয়ে গুলিবিদ্ধ হুজাইফার চাচা মোহাম্মদ এরশাদ গণমাধ্যমকে বলেন, ‘শনিবার সারা রাত গোলাগুলির শব্দে এলাকার মানুষ আতঙ্কে ছিল। আমরাও ঘরের ভেতরে ছিলাম। রোববার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত দেখে আমি ঘর থেকে বের হই। এর কিছুক্ষণ পর আমার ভাতিজিও বের হয়। এ সময় সে সড়কের কাছাকাছি চলে আসে। তখনই আবার সীমান্তের ওপারে গোলাগুলি শুরু হয়। তখন একটি গুলি তার মুখের পাশ দিয়ে মাথায় ঢুকে যায়।’

চমেক হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, ‘ভোর (গতকাল) ৪টা পর্যন্ত হুজাইফার অস্ত্রোপচার করা হয়, তবে গুলিটি বের করা হয়নি। সেটি মস্তিষ্কে; বের করা হলে ঝুঁকি আছে। তবে মস্তিষ্কের চাপ কমানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X