কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের জলসীমায় বিপুল তেল-গ্যাস মজুতের সন্ধান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাকিস্তানের সমুদ্রসীমায় একটি বিশাল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের মজুদের সন্ধান মিলেছে। জায়গাটিতে এত বিপুল তেল গ্যাস রয়েছে যে তা দিয়ে পাকিস্তানের ভাগ্য বদলে যেতে পারে।

শনিবার (০৭ সেপ্টেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির উচ্চপদস্থ এক নিরাপত্তা কর্মকর্তা জানান, একটি বন্ধুত্বপূর্ণ দেশের সহযোগিতায় পেট্রোলিয়াম ও গ্যাসের এই মজুদ নিশ্চিত তিন বছরের জরিপ চালানো হয়। এ জরিপের মাধ্যমে মজুদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে তারা। এরইমধ্যে দেশটির সরকারকে বিষয়টি অবহিত করা হয়েছে।

বিষয়টিকে সুনীল অর্থনীতে থেকে সুবিধা অর্জনের উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দরপত্র ও অনুসন্ধানের প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। শিগগিরই অনুসন্ধানের কাজ শুরু হতে পারে। যদিও তা উত্তোলনে কয়েক বছর সময় লাগতে পারে বলে জানান তিনি।

পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, সুনীল অর্থনীতি থেকে শুধু তেল ও গ্যাস নয়, আরও বেশি ফল পাওয়া যেতে পারে। দ্রুত উদ্যোগ নিলে এবং সঠিকভাবে কাজ করতে পারলে দেশের অবস্থার পরিবর্তন ঘটতে পারে বলেও জানান তারা।

এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল ও গ্যাস মজুতের অনুসন্ধান হতে পারে বলে অনেকে অনুমান করছেন। বর্তমান বিশ্বে তেল মজুদের শীর্ষে রয়েছে ভেনেজুয়েলা। এছাড়া সর্বাধিক অপরিশোধিত তেল রয়েছে যুক্তরাষ্ট্রে।

ওগরা-এর সাবেক সদস্য মুহাম্মদ আরিফ বলেন, আশাবাদী থাকা উচিত। তবে মজুদ নিয়ে যেমন আশা করা হচ্ছে তেমনটি হবে তার কোনো নিশ্চয়তা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X