কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১০:৫৮ এএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

প্লাস্টিকের বোতল দিলেই মিলবে অর্থ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা পাকিস্তান পরিবেশ সুরক্ষায় নতুন এক পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের পাঞ্জাব সরকার ‘গ্রিন ক্রেডিট প্রোগ্রাম’ নামে একটি অভিনব উদ্যোগ চালু করেছে, যার আওতায় সাধারণ মানুষ ব্যবহৃত প্লাস্টিক বোতল জমা দিয়ে অর্থ পাবেন।

এ উদ্যোগের লক্ষ্য মূলত পাঞ্জাবে একটি কার্বন ক্রেডিট বা নির্গমন বাণিজ্যিক ব্যবস্থা গড়ে তোলা এবং তরুণ, শিক্ষার্থী, নারী ও সাধারণ জনগণকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।

প্রকল্পটির আওতায় পাঞ্জাব সরকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে, যারা একবার ব্যবহৃত প্লাস্টিক পুনর্ব্যবহার করবে। এ কাজে চীনা প্রযুক্তির সহায়তায় স্থানীয়ভাবে তৈরি বিশেষ মেশিন আগামী মাসে লাহোরের চারটি প্রধান বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে। পরবর্তী পর্যায়ে এই মেশিন শহরের বাজারগুলোতেও বসানো হবে।

এই মেশিন ব্যবহার করা খুবই সহজ—একটি বোতল ঢোকানোর পর একজন ব্যবহারকারী বোতাম ‘এ’ চাপবেন, মোবাইল নম্বর প্রবেশ করাবেন এবং তারপর বোতাম ‘বি’ চাপলেই স্ক্রিনে ‘গ্রিন ক্রেডিট’ দেখাবে। একই সঙ্গে এই ক্রেডিট মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গুলফাম আবিদ জানিয়েছেন, লাহোরে প্রতিদিন প্রায় ৫০০ টন প্লাস্টিক বোতলের বর্জ্য উৎপন্ন হয়। এই মেশিনগুলোর মাধ্যমে সেসব বোতল পুনর্ব্যবহার করে সড়কের ফুটপাত, ইট ও প্যাচওয়ার্ক তৈরিতে ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, একটি মেশিনে যদি কেউ ২০টি দেড় লিটারের বোতল ও ৪০টি আধা লিটারের বোতল দেয়, তবে তার বিনিময়ে এক হাজার পর্যন্ত নগদ রুপি পাওয়া যাবে।

এই উদ্যোগে শুধু সাধারণ মানুষ নয়, লাহোরের ১৮ হাজার স্ক্র্যাপইয়ার্ড বা জঞ্জাল সংগ্রহকারীও উপকৃত হবে। তারা চাইলে মোবাইল অ্যাপ ব্যবহার করে সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং সংস্থাটি তাদের কাছ থেকে সরাসরি বোতল সংগ্রহ করবে।

তথ্যসূত্র : জিও নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X