কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ
অপারেশন সিঁদুর

নিহত দেড় শ সেনার তালিকা প্রকাশ করেই মুছে ফেলল পাকিস্তানি টিভি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

কাশ্মীরের পেহেলগাম হামলার পর শুরু হওয়া ভারত-পাকিস্তান সংঘর্ষে পাকিস্তানের অন্তত ১৫০ সেনা নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে দেশটির জনপ্রিয় গণমাধ্যম সামা টিভি। তবে রহস্যজনকভাবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইট থেকে প্রতিবেদনটি সরিয়ে ফেলা হয়। এরই মধ্যে ওই সংবাদ নিয়ে ভারতের গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

চলতি বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়। ভারত দাবি করে, হামলার পেছেনে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা জড়িত। প্রতিশোধ নিতে ভারত ৭ মে শুরু করে সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’। এ অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে থাকা ৯টি স্থানে হামলা চালায় ভারতীয় সেনারা।

এর পাল্টা জবাবে পাকিস্তান শুরু করে ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’। ড্রোন ও যুদ্ধবিমান দিয়ে ভারতীয় একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালায় তারা। ইসলামাবাদের দাবি, এতে ভারতের পাঁচ থেকে ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। তবে দিল্লি এসব দাবি নাকচ করেছে।

দুই মাসের বেশি সময় পর সামা টিভি এক প্রতিবেদনে পাকিস্তানি সেনাদের নিহত হওয়ার প্রমাণ হাজির করে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্টের পক্ষ থেকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের বিভিন্ন সাহসিকতার পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে ‘ইমতিয়াজি সনদ’ ও ‘তমঘা-ই-বাসালাত’ পাওয়া দেড় শতাধিক সৈন্যের নামের পাশে লেখা ছিল ‘শহীদ’ শব্দটি। এতে স্পষ্ট হয়, সংঘর্ষে পাকিস্তান বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে।

প্রতিবেদনটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে অল্প সময়ের মধ্যেই ওয়েবসাইট থেকে সংবাদটি মুছে ফেলা হয়। বিশ্লেষকদের মতে, এ ধরনের গোপন তথ্য প্রকাশে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী ক্ষুব্ধ হয় এবং চাপ প্রয়োগের মুখেই সামা টিভিকে প্রতিবেদন সরাতে বাধ্য করা হয়।

এদিকে রোববার লাহোরে এক সেমিনারে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি দাবি করেন, সাম্প্রতিক সংঘর্ষে ভারতের অন্তত ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। তার দাবি, এ ঘটনার ভিডিও প্রমাণও তাদের হাতে রয়েছে।

তবে আন্তর্জাতিক মহল ও ভারতীয় সংবাদমাধ্যম বলছে, পাকিস্তানের ক্ষয়ক্ষতি লুকাতে এবং নিজেদের সাফল্য তুলে ধরতে ইসলামাবাদ একতরফা তথ্য প্রচার করছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X