কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ফের আলোচনায় ভারতের সুপার স্পাই অজিত দোভাল

পুরোনো ছবি
পুরোনো ছবি

দীর্ঘ সাত বছর পর চীনে পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পা রেখেই দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও। সেই বৈঠকে মোদির সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকেও দেখা যায়। কয়েক বছর ধরেই তিনি মোদির পাশে আছেন ছায়ার মতো। পাকিস্তানের বিরুদ্ধে চলতি বছরের মে মাসে ভারতের অপারেশন সিঁদুরের সময়ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা যায় অজিতকে। কারণ তার নখদর্পে রয়েছে পাকিস্তানের ভেতর-বাইরের সব খবর। সুপার স্পাই খ্যাতি লাভ করা অজিত দোভাল নাকি পাকিস্তানের কাটিয়েছেন আট বছর। গোপনে চালান করেছেন গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য।

হঠাৎ করে যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হয়ে উঠেছে ভারত। বলা নেই কওয়া নেই, আচমকা ভারতের ওপর শুল্কের বোঝা চাপিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। নয়াদিল্লি পাশে পাচ্ছে চীনকেও। ২০২০ সালে ভারতের সীমান্ত সংঘাতে জড়ানো চীন, নিজে থেকেই নয়াদিল্লির দিকে বাড়িয়েছে বন্ধুত্বের হাত। তাই সাত বছর পর মোদিকেও দেখা গেল চীনের মাটি স্পর্শ করতে।

কিন্তু এই সফরে মোদি নয়, আলোচনার কেন্দ্রে অজিত দোভাল। পাঁচ বছর আগে কারিশমা দেখিয়েছিলেন তিনি। সে সময় করোনার কারণে এসসিও সদস্য রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক হয়েছিল অনলাইনে। পাঁচ বছর আগের সেই বৈঠকে ভারতের সার্বভৌমত্বের প্রশ্নে অজিত নিয়েছিলেন কঠোর অবস্থান। এমনকি অনলাইন সেই বৈঠক থেকেও বেরিয়ে গিয়েছিলেন তিনি।

সময়টা ছিল ২০২০ সালের সেপ্টেম্বর মাস। তখন অনলাইন সেশনে পাকিস্তানের প্রতিনিধি ড. মোইদ ইউসুফ নতুন একটি রাজনৈতিক মানচিত্র প্রদর্শন করেন। সেখানে জম্মু ও কাশ্মীর এবং জুনাগড়কে পাকিস্তানের হিসেবে দেখানো হয়। এটা স্পষ্টভাবে এসসিওর নীতির পরিপন্থি ছিল। সংস্থাটির নীতি অনুযায়ী, দ্বিপাক্ষিক দ্বন্দ্বকে বহুপাক্ষিক ফোরামে নিয়ে আসা যাবে না।

তাই সঙ্গে সঙ্গেই আপত্তি জানায় ভারত। ওই বৈঠকে সভাপতিত্ব করছিল রাশিয়া। তখন রাশিয়া বারবার চেষ্টা করে পাকিস্তান যেন সেই মানচিত্র সরিয়ে নেয়। কিন্তু রাশিয়ার অনুরোধ সত্ত্বেও পাকিস্তান তার অবস্থান বজায় রাখায় সেই বৈঠক থেকে বেরিয়ে যান অজিত। এর মাধ্যমে ভারত এই বার্তা দেয় যে, নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

অজিতের জীবন গোয়েন্দা কাহিনির চেয়ে কোনো অংশে কম নয়। ১৯৭১ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত পাকিস্তানের আন্ডারকাভার সুপার স্পাই ছিলেন অজিত। মুসলিম ধর্মীয় নেতার বেশ ধারণ করে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতেন তিনি। অজিত পাকিস্তান সেনাবাহিনীর পরিকল্পনা গোপনে চালান করতেন ভারতে। সেই তথ্যের ভিত্তিতেই ভারত কৌশলগত সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। অভিজ্ঞ এই গোয়েন্দা নিজ দেশেও বিভিন্ন মধ্যস্থতায় নেতৃত্ব দিয়েছেন অজিত।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X