কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

বিবিসি নাকি ভাই ভাই চ্যানেল, নারী সংবাদিক ভাইরাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বন্যা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করার সময় প্রতিবেদকের হাতে ধরা মাইক্রোফোনের (বুম) লোগোতে দেখা যায় ‘বিবিসি, উর্দু নিউজ পাঞ্জাব টিভি’ লেখা। এতে অনেকেই ধরে নিয়েছিলেন তিনি ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) সংবাদদাতা।

তবে পরে জানা যায়, এই ‘বিবিসি’ নয়, তিনি আসলে ‘ভাই ভাই চ্যানেল’ নামের একটি ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যা পাকিস্তান থেকেই পরিচালিত হয়। সম্প্রতি পাকিস্তানি সাংবাদিক মেহরুন্নিসাকে নিয়ে তৈরি হওয়া এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

দেশটির সংবাদ মাধ্যম ডন জানায়, এ বিষয়ে দ্রুতই বিবিসি একটি বিবৃতি দিয়ে দিয়েছে। পাকিস্তানে কর্মরত এই সংবাদমাধ্যমের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

বিবিসি জানায়, তাদের অনুমতি ছাড়াই প্রতিষ্ঠানটি এমন নাম ব্যবহার করেছে। বিবিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তাদের নজরে এসেছে যে পাকিস্তানে ‘বিবিসি, উর্দু নিউজ পাঞ্জাব টিভি’ নামে একটি ডিজিটাল প্রতিষ্ঠান তাদের নাম ব্যবহার করছে। বিবিসির সঙ্গে এর কোনো সংযোগ নেই। বিবিসি দর্শকদের অনুরোধ করেছে, তাদের নামে প্রকাশিত যে কোনো কনটেন্ট বিশ্বাস করার আগে অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে যাচাই করে নিতে।

তবে সমালোচনার মুখেও পিছিয়ে যাননি মেহরুন্নিসা। আরেকটি ভিডিওতে তিনি বিবিসিকে রসিকতা করে বলেন, ‘তারা বলছে আমরা নাকি বিবিসিকে কপি করেছি। কিন্তু তাদের বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন, আর আমাদের বিবিসি মানে ভাই ভাই চ্যানেল।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X