কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০২:০৭ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে অভিযানে গিয়ে পাকিস্তানের ৬ সেনা নিহত

পুরোনো ছবি
পুরোনো ছবি

পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়ার কুরাম জেলায় অভিযানের সময় ছয়জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।

অন্যদিকে নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সহযোগী ‘ফিতনা আল খাওয়ারেজ’-এর সাত সন্ত্রাসীও নিহত হয়েছেন। অঞ্চলটিতে এখনো অভিযান চলছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

নিহত ছয় সেনা হলেন, ক্যাপ্টেন নোমান সালিম (২৪), হাবিলদার আমজাদ আলী (৩৯), নায়ক ওয়াকাস আহমদ (৩৬), সিপাহি আইজাজ আলী (২৩), সিপাহি মুহাম্মদ ওয়ালিদ (২৩) ও সিপাহি মুহাম্মদ শাহবাজ (৩২)।

পাকিস্তান আইএসপিআর জানায়, পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় ‘ফিতনা আল খাওয়ারেজ’ সদস্যরা ওই এলাকায় তৎপরতা চালাচ্ছিল। খবর পেয়ে অভিযানে যায় সামরিক বাহিনী। এ সময় দুপক্ষের মধ্যে তীব্র সংঘাত বাধে। আভিযানিক দলকে সহযোগিতায় বাইরে থেকে অতিরিক্ত সেনাও আনা হয়। কিন্তু তার আগেই সন্ত্রাসীদের হামলায় ছয় সেনা প্রাণ হারান।

আরও বলা হয়েছে, অভিযান এখনো চলছে। কুরাম জেলাকে নিরাপদ করতে নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো বড় অভিযানের পরিকল্পনা করছে।

এদিকে সেনা নিহতের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তাদের সাহসিকতায় পাকিস্তান গর্বিত। জাতি এ আত্মত্যাগ স্মরণে রাখবে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

অপহরণের পর নির্যাতন করে হত্যা

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১০

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১১

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১২

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৩

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৪

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৫

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৬

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

১৭

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

১৮

ড্যাফোডিলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচারের ১৭তম সেশন অনুষ্ঠিত

১৯

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

২০
X