কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইমরান খানকে আদালতে তলব

ইমরান খান। ছবি : সংগৃহীত
ইমরান খান। ছবি : সংগৃহীত

সাইফার বা গোপন তারবার্তা ফাঁসের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান ইমরান খান ও দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে তলব করেছেন বিশেষ আদালত। আগামী ৪ অক্টোবর বুধবার অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে প্রতিষ্ঠিত এই বিশেষ আদালতে তাদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

গত শনিবার (৩০ সেপ্টেম্বর) ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরেশির বিুরুদ্ধে সাইফার মামলায় চার্জশিট জমা দেয় ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। সংস্থাটির অভিযোগপত্র জমা দেওয়ার দুদিন পর এই নির্দেশ দিলেন আদালত।

সোমবার বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন বলেছেন, এ মামলায় সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছেন তা আসামিদের আদালতে তলব করার জন্য যথেষ্ট। এরপর পিটিআইয়ের এই দুই নেতাকে বুধবার আদালতে হাজির করার জন্য আদিয়ালা জেল সুপারকে নির্দেশ দেন তিনি।

গত বছর থেকে পাকিস্তানের ‘অনিশ্চিত’ রাজনীতির কেন্দ্রবিন্দুতে সাবেক ইমরান খান। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন তিনি।

গত ৫ আগস্ট ইসলামাবাদের জেলা বিচারিক আদালত তোশাখানা মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেওয়ার পর থেকে প্রথমে অ্যাটক কারাগার এবং পরে আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান। ইসলামাবাদ হাইকোর্ট (এএইচসি) এই সাজা স্থগিত করলেও সাইফার মামলায় রিমান্ডে থাকায় তিনি কারাগার থেকে বের হতে পারছেন না।

অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে ইমরানের বিরুদ্ধে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) যে অভিযোগ দায়ের করেছে, তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের পাঠানো একটি গোপনীয় বার্তার বিষয়বস্তু তিনি জনসমক্ষে ফাঁস করে দিয়েছেন। এ ছাড়া এটিকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করেছেন।

সাইফার মামলা একটি কূটনৈতিক বার্তা সম্পর্কিত, যা ইমরানের কাছ থেকে হারিয়ে গেছে বলে জানা যায়। পিটিআই অভিযোগ করে বলেছে, হারিয়ে যাওয়া এই বার্তাটিতে যুক্তরাষ্ট্র ইমরানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। এই মামলায় পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সরকার থেকে বিদায় নেওয়ার পর থেকে একের পর এক আইনি জটিলতায় পড়ছেন ইমরান খান। বর্তমানে তার বিরুদ্ধে ১৫০টির বেশি মামলা রয়েছে। এমনকি বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১০

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১১

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৩

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৪

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৫

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৬

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৭

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৮

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৯

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

২০
X