কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ও ইরান গঠনমূলক আলোচনায় অংশ নেবে, আশা পাকিস্তানের

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরান গঠনমূলক শান্তি আলোচনায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের একটি বিবৃতিতে এমনটা বলা হয়েছে।

ইসহাক দার বলেন, পাকিস্তান উভয় পক্ষকে সহায়তা করে একটি স্থায়ী ও টেকসই সমাধানে পৌঁছাতে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

এছাড়াও, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে স্বাগত জানানোর সময় বৈশ্বিক ও আঞ্চলিক স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রশংসা করেন তিনি।

ঐতিহাসিক এ আলোচনায় অংশ নিতে মার্কিন প্রতিনিধিদল আজ শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। ইরানের প্রতিনিধিদল পৌঁছেছে গতকাল শুক্রবার রাতে।

ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির ভাইস-প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার নেতৃত্বে থাকছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার।

তবে আলোচনার বিষয়ে এখনো দুই দেশের মতপার্থক্য রয়েছে। আলোচনার উদ্দেশে ইরান একটি ১০ দফা প্রস্তাব দিয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রও তাদের ১৫ দফা পরিকল্পনার কথা জানিয়েছে।

ইরানের প্রধান দাবিগুলো হলো, আঞ্চলিক সংঘাতের অবসান, সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণের স্বীকৃতি। এদিকে যুক্তরাষ্ট্র চাইছে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ, ক্ষেপণাস্ত্র সক্ষমতায় সীমাবদ্ধতা ও হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার মতো বিষয়।

ইরান-যুক্তরাষ্ট্রের বিপরীতমুখী অবস্থানের কারণে আলোচনা ফলপ্রসূ হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে দুই দেশই নিজেদের জায়গা থেকে যৌক্তিক ও গঠনমূলক আলোচনায় অংশ নেবে বলে আশাবাদী মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান।

কালবেলা/এএমএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X