কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

গুরুতর অভিযোগ নিয়ে আদালতে স্বতন্ত্র প্রার্থীরা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও ইমরান খান। ছবি : সংগৃহীত

নিজ দেশের সেনাবাহিনীর বিরোধিতা এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর ষড়যন্ত্র সত্ত্বেও পাকিস্তানের জাতীয় নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা। নির্বাচন কমিশনের বাধার কারণে পিটিআইয়ের ব্যানারে নির্বাচন করতে পারেননি তারা। তবে স্বতন্ত্রভাবে নির্বাচন করে রীতিমতো চমক দেখিয়েছে দলটি।

তবে পাকিস্তানের রাজনীতিতে নাটকীয়তার যেন শেষ নেই। সেখানে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে রাজনীতির সমীকরণ। বর্তমানে দেশটিতে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও সরকার গঠন করতে পারছেন না ইমরান খান। আর তাই নওয়াজের বিরুদ্ধে এবার আদালতে গিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।

পাকিস্তান মুসলিম লীগ নেতা নওয়াজ শরিফ কারচুপি করে নির্বাচনে জিতেছেন- এমন অভিযোগ করে শনিবার আদালতের দ্বারস্থ হয়েছে ইমরান খানের দল পিটিআই। এ ছাড়া নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজের বিরুদ্ধেও একই অভিযোগ করেছেন ইমরান সমর্থকরা।

নওয়াজের আসনে তার বিরুদ্ধে নির্বাচন করা পিটিআইয়ের কয়েকজন স্বতন্ত্র প্রার্থী আদালতে আবেদন করেছেন। তাদের দাবি, ফরম-৪৫ এর ফলাফল অনুযায়ী, নওয়াজ শরিফ হেরেছেন। কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তারা ফরম-৪৭ এ তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন। এর পরিপ্রেক্ষিতে তারা লাহোর হাইকোর্টে অভিযোগ দায়ের করেন।

ফরম-৪৫ হল পাকিস্তানের প্রত্যেকটি ভোটকেন্দ্রের আলাদা ফলাফল। ফরম-৪৫ এর ফল সব কেন্দ্র থেকে সংগ্রহ করার পর ফরম-৪৭ এর মাধ্যমে একটি আসনের পূর্ণ ফলাফল ঘোষণা করা হয়।

৭৪ বছর বয়সী নওয়াজ শরিফ জাতীয় পরিষদের ১৩০ নম্বর আসন থেকে জয়ী হয়েছেন। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, এক লাখ ৭২ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিটিআইয়ের ইয়াসমিন রশিদ এক লাখ ৩০ হাজার ভোট পেয়েছেন। তবে প্রাথমিক ফলাফলে ইয়াসমিন রশিদ এগিয়ে ছিলেন। নওয়াজ শরিফের বিরুদ্ধে নির্বাচন করা ইয়াসমিন রশিদ আদালতে অভিযোগ করে বলেছেন, অন্যায়ভাবে নির্বাচন কমিশন নওয়াজকে বিজয়ী ঘোষণা করেছে।

অপরদিকে, মরিয়ম নওয়াজ জয় পেয়েছেন জাতীয় পরিষদের ১১৯ নম্বর আসন থেকে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, তিনি ৮৩ হাজারের বেশি ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক শাহজাদ ভোট পেয়েছেন ৬৮ হাজারের বেশি।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঠিক একই অভিযোগ করেছেন মরিয়ম নওয়াজের বিরুদ্ধে নির্বাচন করা ফারুক শাহজাদও। এ ছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশির মেয়েও তার পরাজয়ের বিরুদ্ধে আদালতের দারস্থ হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১০

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১২

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৪

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৫

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৭

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৮

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৯

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

২০
X