কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার বিদেশের মাটিতে বিক্ষোভের ডাক পিটিআইয়ের

পুরোনো ছবি
পুরোনো ছবি

পাকিস্তানের সংসদ নির্বাচনের ভোটে কারচুপির প্রতিবাদে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বিক্ষোভের ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। বিক্ষোভ সফল করতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। খবর আলজাজিরার।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন ও আশপাশের সব পাকিস্তানিকে স্থানীয় সময় রোববার পাকিস্তানি হাইকমিশনের অফিসের বাইরে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে পিটিআই।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের পাকিস্তানি দূতাবাসের বাইরেও একই ধরনের বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

পাকিস্তানে গত বৃহস্পতিবার বিকেলে সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে। তবে এই নির্বাচনের ফল ঘোষণা করতে তিন দিন সময় নেয় দেশটির নির্বাচন কমিশন। এ নিয়ে দেশে-বিদেশে বিতর্কের মুখে পড়ে দেশটির তত্ত্বাবধায়ক সরকার। এমনকি বেশ কয়েকজন প্রার্থী ভোটে কারচুপির অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন।

বিশ্বব্যাপী সমালোচনার মুখে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার বলছে, নির্বাচনের দিন দেশে মোবাইল ইন্টারনেট সেবায় বিভ্রাট দেখা দেয়। এ কারণে দেশের বিভিন্ন অঞ্চলের ছড়িয়ে ছিটিয়ে থাকা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে সমস্যার মুখে পড়েন কর্মকর্তারা। এ জন্য ফল ঘোষণায় বিলম্ব হয়েছে।

ভোটগ্রহণের তিন দিন পর নানা নাটকীয় অবসান ঘটিয়ে ২৬৫ আসনের মধ্যে অবশেষে ২৬৪ আসনের ফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে জেলে বসেই রীতিমতো ছক্কা হাঁকিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রকাশিত ফলে দেখা যাচ্ছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বেশি আসনে জয় পেয়েছেন। এরপরও পিটিআইয়ের অভিযোগ, তাদের সমর্থিত প্রার্থীদের অনেক আসনে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১০

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১১

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১২

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৪

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৫

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৮

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

২০
X