কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১১:১৩ এএম
আপডেট : ২২ জুন ২০২৫, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

ইরানে মার্কিন হামলার বিরুদ্ধে দাঁড়াল লাতিন আমেরিকার ৪ দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে সাম্প্রতিক বোমাবর্ষণের কড়া সমালোচনা করেছে লাতিন আমেরিকার একাধিক দেশ। কিউবা, চিলি, মেক্সিকো ও ভেনেজুয়েলা এ হামলাকে আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন এবং মানবতার জন্য বিপজ্জনক হুমকি হিসেবে আখ্যা দিয়েছে।

কিউবার প্রতিক্রিয়া

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল এই হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেন, এটি জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন এবং বিশ্বকে একটি ‘অপরিবর্তনীয় সংকটের’ দিকে ঠেলে দিচ্ছে।

চিলির প্রতিবাদ

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ ‘এক্স’-এ এক বার্তায় লেখেন, চিলি এই মার্কিন হামলার নিন্দা জানায়। ক্ষমতা থাকা মানেই তা অন্যায়ের জন্য ব্যবহার করার অধিকার পাওয়া নয়— এমনকি আপনি যদি যুক্তরাষ্ট্রও হন।

মেক্সিকোর শান্তি আহ্বান

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় শান্তিপূর্ণ সংলাপ ও উত্তেজনা প্রশমনের পক্ষে কথা বলেছে। তারা লিখেছে, আমাদের সংবিধান ও শান্তিবাদী পররাষ্ট্রনীতির ভিত্তিতে আমরা আবারও আহ্বান জানাচ্ছি—উত্তেজনা প্রশমিত হোক এবং এই অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান ফিরিয়ে আনা হোক।

ভেনেজুয়েলার কঠোর ভাষা

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন, আমরা এই হামলার তীব্র ও সুস্পষ্ট নিন্দা জানাচ্ছি। ইসরায়েলের অনুরোধে মার্কিন সামরিক বাহিনী এই বোমাবর্ষণ চালিয়েছে। আমরা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।

বিশ্লেষকরা বলছেন, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত এখন শুধু মধ্যপ্রাচ্য নয়’ বরং বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনেও তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। অনেক দেশের চোখে, এই হামলা শান্তির পরিবর্তে যুদ্ধ ও বিশৃঙ্খলার পথ তৈরি করছে।

তথ্যসূত্র : আলজাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১০

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১১

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১২

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৩

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৪

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৫

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৬

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৭

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৮

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৯

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

২০
X