কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১০:১৬ এএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

পদত্যাগ করছেন লাতিন আমেরিকার মার্কিন সামরিকপ্রধান

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ের দুই বছর আগেই পদত্যাগ করছেন লাতিন আমেরিকায় মার্কিন সামরিক বাহিনীর প্রধান অ্যাডমিরাল অ্যালভিন হোলসি। চলতি বছরের শেষেই তিনি দায়িত্ব ছাড়বেন বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় এক আকস্মিক ঘোষণায় এই তথ্য দেন তিনি।

ভেনেজুয়েলার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আসে এ ঘোষণা।

রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান নিয়ে হোলসি ও হেগসেথের মধ্যে বেশ কিছুদিন ধরে মতবিরোধ চলছিল। এমনকি পদত্যাগের আগেই হোলসিকে বরখাস্ত করা হবে কি না, তা নিয়েও আলোচনা চলছিল।

এ পটভূমিতে হোলসির পদত্যাগকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জ্যাক রিড।

তিনি বলেন, অ্যাডমিরাল হোলসির পদত্যাগ আমার উদ্বেগ আরও বাড়িয়েছে। এই প্রশাসন আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা এবং দক্ষ সামরিক নেতাদের উপেক্ষা করছে।

অ্যাডমিরাল হোলসি ছিলেন মার্কিন যুদ্ধ কমান্ডের নেতৃত্ব দেওয়া দুই কৃষ্ণাঙ্গ চার-তারকা অফিসারের একজন।

পদত্যাগের সুনির্দিষ্ট কারণ না জানালেও হোলসি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X