কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

রাকসুর চূড়ান্ত ফল ঘোষণা, কোন পদে কারা জয়ী

রাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস পদে নির্বাচিত মোস্তাকুর রহমান (জাহিদ), সালাউদ্দিন আম্মার ও এস এম সালমান সাব্বির। ছবি : কালবেলা
রাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস পদে নির্বাচিত মোস্তাকুর রহমান (জাহিদ), সালাউদ্দিন আম্মার ও এস এম সালমান সাব্বির। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে রাকসুর ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ, জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বিরের নাম ঘোষণা করা হয়।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ফলাফল ঘোষণা শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

ফলাফলে দেখা যায়, রাকসুতে ২৩ পদের মধ্যে ২০টিতেই জিতেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

প্রাপ্ত তথ্যে ভিত্তিতে, ভিপি পদে সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট। জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ১১ হাজার ৫৩৭ ভোট, যেখানে শিবির সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৯ ভোট। এজিএস পদে সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট।

এ ছাড়া ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত জাতীয় নারী ফুটবলার নার্গিস খাতুন, আর সহক্রীড়া সম্পাদক হয়েছেন আবু সাঈদ মোহাম্মদ।

সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান, সহসাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম।

মহিলা সম্পাদক সাইয়্যেদা হাফসা, সহমহিলা সম্পাদক সামিয়া জাহান।

তথ্য ও গবেষণা সম্পাদক বি এন নাজমুস সাকিব, সহতথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ।

মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মোজাহিদ ইসলাম, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ।

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা (স্বতন্ত্র), সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোজাহিদুল ইসলাম সায়েম।

বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান মিয়া লস্কর, সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক মোহাম্মদ নয়ন হোসেন।

পরিবেশ ও সমাজসেবা সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক মাসুমা ইসলাম মুমু।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ দীপ মাহবুব, মোহাম্মদ ইমজিয়াল হক কামালী, সুজন চন্দ্র ও এবি এম খালেদ। এ ছাড়া সিনেট প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সালাহউদ্দিন আম্মার, মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা, আকিল বিন তালেব ও সালমান সাব্বির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X