কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মাদুরোর বিষয়ে সিদ্ধান্ত জানাল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। তাকে তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

শনিবার (০৩ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার অপরাধের জন্য শেষ পর্যন্ত বিচারের মুখোমুখি হবেন। তাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটক করে তুলে নিয়ে যাওয়ার দাবির পরই তিনি এই মন্তব্য করেছেন।

ক্রিস্টোফার ল্যান্ডাউ বলেন, মাদুরোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগ রয়েছে এবং এসব অপরাধের জন্য তাকে জবাবদিহির আওতায় আনা হবে।

এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ দাবি করেছেন। শনিবার (০৩ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘বড় ধরনের সামরিক হামলা’ চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এসব দাবি করেন। তিনি লেখেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি বড় পরিসরের অভিযান পরিচালনা করেছে এবং এর অংশ হিসেবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X