কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ

‘প্রয়োজনে জীবন দেব, তবু আমেরিকার কলোনি হবো না’

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজপথজুড়ে ক্রোধে ফেটে পড়া উত্তাল জনস্রোত। হাতে প্রিয় নেতার ছবি, মুখে আকাশবিদীর্ণ করা স্লোগান—আমরা মরব, তবু দাসত্ব মানব না। এক সময়ের প্রবল ক্ষমতাধর নেতার আকস্মিক বন্দিদশা আর বিদেশি শক্তির আগ্রাসনে ফুঁসে উঠেছে দেশটির আপামর জনতা।

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গত বুধবার এমনই এক নাটকীয় ও সংঘাতময় দৃশ্যের অবতারণা হয়।

গত ৩ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী ও এর আশপাশের সামরিক-বেসামরিক এলাকায় এক অতর্কিত ও বিধ্বংসী সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী। সেখান থেকেই দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার প্রতিবাদে কারাকাসের রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের হাতে ছিল মাদুরোর ছবি এবং তাদের প্রতীকী সুপারহিরো সুপার বিগোতে ও সুপার সিলিতার পুতুল। এদিকে ঘটনার পর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক হুমকি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

ট্রাম্প সরাসরি ঘোষণা দিয়েছেন, তিনি ভেনেজুয়েলা চালাবেন। এমনকি ডেলসি রদ্রিগেজ যদি তার কথামতো না চলেন, তবে তাকে মাদুরোর চেয়েও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তবে মার্কিন এই আধিপত্য মেনে নিতে নারাজ ভেনেজুয়েলার সাধারণ মানুষ। মিছিলে অংশ নেওয়া এক নারী হুংকার দিয়ে বলেন, আমরা একটি গণতান্ত্রিক দেশ। ট্রাম্প আমাদের শাসন করতে পারবেন না। আমরা প্রয়োজনে জীবন দেব, তবু আমেরিকার কলোনি হবো না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১১

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১২

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৩

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৪

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৫

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৭

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৮

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

২০
X