কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:১২ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

খুব দ্রুতই ভেনেজুয়েলায় ফিরছেন মাচাদো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব দেশে ফিরে যেতে চান। একই সঙ্গে তিনি কারাকাসের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কঠোর সমালোচনা করেছেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, এক অজ্ঞাত স্থান থেকে ফক্স নিউজের সঞ্চালক শন হ্যানিটির সঙ্গে সাক্ষাৎকারে মাচাদো বলেন, ভেনেজুয়েলায় ফিরে জনগণের পাশে দাঁড়ানোই তার লক্ষ্য।

তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে প্রত্যাখ্যান করে বলেন, রদ্রিগেজ মাদুরো সরকারের সময় নিপীড়ন, দুর্নীতি ও মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তার দাবি, ভেনেজুয়েলার জনগণ রদ্রিগেজকে মানে না এবং বিরোধীদের পক্ষেই রয়েছে।

মাচাদো বলেন, স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন হলে বিরোধীরা বিপুল ব্যবধানে জয়ী হবে। তার ভাষায়, ‘এমন নির্বাচনে আমরা ৯০ শতাংশের বেশি ভোট পাব।’

তিনি আরও জানান, ভেনেজুয়েলাকে তিনি আমেরিকা মহাদেশের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রে পরিণত করতে চান এবং দেশের ক্ষতি করা সব অপরাধী কাঠামো ভেঙে ফেলা হবে। পাশাপাশি দেশ ছাড়তে বাধ্য হওয়া লাখো ভেনেজুয়েলানকে আবার দেশে ফিরিয়ে আনার অঙ্গীকারও করেন তিনি।

মাচাদো গত ডিসেম্বরে নরওয়ের ওসলো শহরে ছিলেন, সেখানে তিনি নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য গিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X