কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

তেলবাহী জাহাজ ঘিরে মার্কিন বাহিনীর সঙ্গে উত্তেজনা, রুশ সাবমেরিন মোতায়েন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে একটি তেলবাহী জাহাজকে কেন্দ্র করে আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বাড়ছে। মার্কিন বাহিনীর তৎপরতার মুখে ওই জাহাজকে নিরাপত্তা দিতে একটি সাবমেরিনসহ একাধিক নৌযান মোতায়েন করেছে রাশিয়া।

বিবিসির সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অনুসরণে থাকা জাহাজটির সঙ্গে একটি রুশ সাবমেরিন ও অন্যান্য নৌবাহিনীর জাহাজ যুক্ত হয়েছে।

জাহাজটি বর্তমানে আইসল্যান্ড ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের মাঝামাঝি অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এটি মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানি তেল পরিবহনের সঙ্গে জড়িত। অতীতে জাহাজটি ভেনেজুয়েলার অপরিশোধিত তেল পরিবহন করলেও বর্তমানে সেটি খালি রয়েছে বলে জানানো হয়েছে।

এই জাহাজটির আগের নাম ছিল ‘বেলা ওয়ান’। পরে নাম পরিবর্তন করে ‘মারিনেরা’ রাখা হয়। একই সঙ্গে এটি গায়ানা থেকে নিবন্ধন তুলে নিয়ে রাশিয়ার পতাকাবাহী জাহাজ হিসেবে পুনরায় নিবন্ধিত হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলায় প্রবেশ ও সেখান থেকে বের হওয়া নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজগুলোর ওপর তিনি ‘নৌ অবরোধ’ আরোপের নির্দেশ দিয়েছেন। ভেনেজুয়েলা সরকার তখন এই সিদ্ধান্তকে সরাসরি ‘চুরি’ হিসেবে আখ্যা দেয়।

এদিকে, যে এলাকায় মারিনেরা জাহাজটি অবস্থান করছে, সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের গতিবিধিও নজরে এসেছে। ফ্লাইটরাডার২৪-এর মতো উন্মুক্ত ট্র্যাকিং সাইটের তথ্য বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই জানিয়েছে, উত্তর আটলান্টিক অঞ্চলে একটি মার্কিন এয়ার-টু-এয়ার রিফুয়েলিং ট্যাংকার এবং যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর স্পেশাল অপারেশনস কমান্ডের একাধিক বিমান উড়তে দেখা গেছে। এসব বিমান সাধারণত নজরদারি ও বিশেষায়িত সামরিক অভিযানে ব্যবহৃত হয়।

এই সামরিক তৎপরতার মধ্যেই রাশিয়ার নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিন মোতায়েনের খবর প্রকাশ্যে এলো, যা তেল পরিবহন, নিষেধাজ্ঞা প্রয়োগ এবং ভেনেজুয়েলা ইস্যুতে বড় শক্তিগুলোর মধ্যে চলমান টানাপোড়েনকে আরও স্পষ্ট করে তুলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X