কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে জিতব, দ্রুত স্প্যানিশ শিখলেই হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলা নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মজা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের দায়িত্ব শেষ হলে তিনি নাকি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন। আর এজন্য প্রয়োজন দ্রুত স্প্যানিশ ভাষাও শিখে ফেলা।

সোমবার (০৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার জনগণের মধ্যে তার জনপ্রিয়তা নাকি অন্য যেকোনো নেতার চেয়েও বেশি। তিনি বলেন, আমি যদি ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট পদে দাঁড়াই, তাহলে ইতিহাসের সবচেয়ে বেশি ভোট পাব। আমি খুব দ্রুত স্প্যানিশ শিখে ফেলব। এতে খুব বেশি সময় লাগবে না। আমি ভাষায় দক্ষ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দায়িত্ব শেষ করার পর তিনি ভেনেজুয়েলায় গিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে বর্তমানে আমাদের যে প্রেসিডেন্ট-নির্বাচিত আছেন, তাকে নিয়েও আমরা খুবই খুশি। যদিও তিনি এটিকে একটি ‘মজার’ বা হালকা মন্তব্য হিসেবেই উপস্থাপন করেন।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হন। এরপর দেশটির অন্তর্বর্তী নেতৃত্বে আছেন ডেলসি রুদ্রিগেজ। সংবাদ সম্মেলনে ট্রাম্প ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়েও বিভিন্ন মন্তব্য করেন। তিনি দাবি করেন, দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন ভালো এবং সেখানে যুক্তরাষ্ট্র বড় ধরনের অর্থনৈতিক সুবিধা পাচ্ছে।

এর আগে ট্রাম্প একাধিকবার ভেনেজুয়াকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেছেন, এমনকি নিজেকে ‘ভেনেজুয়েলার কার্যত প্রেসিডেন্ট’ বলেও সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X