মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:২৫ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

টিউলিপের স্থলে নিয়োগ পেলেন এমা রেনল্ডস

টিউলিপ ও এমা রেনল্ডস। ছবি : সংগৃহীত
টিউলিপ ও এমা রেনল্ডস। ছবি : সংগৃহীত

টিউলিপ সিদ্দিকির স্থলাভিষিক্ত হয়েছেন লেবার পার্টির এমপি এমা রেনল্ডস। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নতুন অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন। খবর রয়টার্সের।

৪৭ বছর বয়সী লেবার পার্টির এমপি এমা রেনল্ডস গত বছরের নির্বাচনে নির্বাচিত হন। এ নির্বাচনে বিজয় অর্জনের মধ্য দিয়েই ১৪ বছর পর দলটি ক্ষমতায় ফিরে আসে।

এমার আগে অর্থনীতিবিষয়ক মিনিস্টার ছিলেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনা সরকারের দুর্নীতির সঙ্গে তার নামও উঠে আসে। তিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠদের কাছ থেকে বিশেষ সুবিধা পান। বিশেষ করে বিনা মূল্যে দুটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগ প্রকাশ্যে এলে তাকে নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে ক্ষমতাসীনরা। এরপর একের পর এক অভিযোগ প্রকাশ্যে আনে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম।

অবশেষে ব্যাপক সমালোচনার মুখে মঙ্গলবার পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন তিনি। এ পদে থেকে দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক।

নতুন নিয়োগপ্রাপ্ত এমা দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব থেকে এমপি নির্বাচিত হন। এর আগে তিনি ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করেন এবং বিজয় হন।

প্রসঙ্গত, শেখ হাসিনার পতনের পর টিউলিপ সিদ্দিকও আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সঙ্গে জড়িয়েছেন বলে তথ্য প্রকাশ্যে আসে। শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম সম্প্রতি তার এমন দুটি ফ্ল্যাট ভোগদখলের তথ্য ফাঁস করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১০

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১১

ব্রাজিলের জালে জাপানের গোল

১২

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৩

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৪

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৫

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৬

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৭

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৮

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৯

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

২০
X