কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৭:৪৭ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচের সংঘাতে না জড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কিন্তু ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানে হামলা চালাচ্ছে মার্কিন সেনারা। এই সংঘাত ঘিরে যুক্তরাজ্যের বিমানঘাঁটি ব্যবহারের জন্য অনুমতি চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এতে এ বিষয়ে সিদ্ধান্ত দিতে দেরি হওয়ায় দেশটির ওপর চটেছেন ট্রাম্প।

সোমবার (০২ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরানে হামলার জন্য যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অত্যন্ত বেশি সময় নিয়েছেন। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত দিয়াগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।

তিনি বলেন, আমাদের দুই দেশের মধ্যে সম্ভবত এমন ঘটনা আগে কখনও ঘটেনি। শুনে মনে হচ্ছে তিনি বৈধতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

এর আগে সেন্টকম জানিয়েছে, ইরানের হামলায় চার মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (০২ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সেন্টকম জানিয়েছে, গুরুতর আহত হওয়া এক সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর ফলে মোট নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বড় ধরনের সামরিক অভিযান এখনো চলমান রয়েছে এবং প্রতিক্রিয়া কার্যক্রম অব্যাহত আছে। নিহতদের পরিচয় তাদের পরিবারের সদস্যদের অবহিত না করা পর্যন্ত প্রকাশ করা হবে না বলেও জানানো হয়েছে।

এর আগে সেন্টকম জানায়, কুয়েতে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান নিয়ে নতুন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রোববার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X