কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের জয়ে ইলন মাস্কের রেকর্ড আয়

ইলন মাস্ক। ছবি : সংগৃহীত
ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের মধ্যে অন্যতম প্রভাবশালী ইলন মাস্ক। গেল জুলাইয়ে ট্রাম্পকে হত্যাচেষ্টার পরই তার প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন এই টেক জায়ান্ট এবং ধনকুবের। ভোট শুরুর পর থেকেই রিপাবলিকান প্রার্থীর পক্ষে খোলাখুলিভাবেই সোশ্যাল হ্যান্ডেল এক্স-এ একের পর এক পোস্ট করতে দেখা যায় এই ধনকুবেরকে।

শুধু তাই নয় প্রচারণার জন্য অর্থ সহায়তা দেওয়ার পাশাপাশি বিভিন্ন জনসভায় সরাসরি উপস্থিত ছিলেন তিনি। ট্রাম্পের পক্ষে প্রচারণা চালানোর জন্য প্রতিষ্ঠা করেন আমেরিকা পিএসি নামক প্রতিষ্ঠান। ফেডারেল হিসেব অনুযায়ী, ট্রাম্পকে-সমর্থন করে নির্বাচনী প্রচারণার জন্য মাস্ক অন্তত ১১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন। জানা গেছে ডোনাল্ড ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় হু হু করে বাড়ছে ইলন মাস্কের সম্পদ।

বৃহস্পতিবার সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর পরই ট্রাম্পের জয়ে মাস্কের সম্পদ রাতারাতি ১৫ বিলিয়ন ডলার বেড়ে গেছে। বলা হচ্ছে, মাস্ক এই ১৫ বিলিয়ন ডলার থেকে বিশ্বের সব মানুষকে এক ডলার করে দিলেও যে অর্থ থাকবে তা দিয়ে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের পুরো সম্পত্তি কিনে নিতে পারেন।

এছাড়া, মাস্ক যদি নিজের কোম্পানি টেসলার তৈরি ব্যয়বহুল সাইবারট্রাকও কেনার কথা ভাবেন, তাহলে ১৫ বিলিয়ন ডলার দিয়ে প্রায় এক লাখ ৮২ হাজার সাইবারট্রাক কিনে ফেলতে পারবেন।

এছাড়া এক্স, টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের মালিক ইলন মাস্কের সম্পদ বেড়েছে ২৬ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার বা ২ হাজার ৬৫০ কোটি মার্কিন ডলার। অর্থাৎ এক দিনেই বাংলাদেশের মোট রিজার্ভের চেয়েও বেশি অর্থ আয় করেছেন পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্ক। অন্যদিকে ব্লুমবার্গের বিলিওনিয়ারস ইনডেক্সের তথ্য মতে, শেয়ারের দাম বাড়ার ফলে ইলন মাস্কের বর্তমান মোট সম্পদমূল্যের পরিমাণ প্রায় ২৯০ বিলিয়ন মার্কিন ডলার বা ২৯ হাজার কোটি মার্কিন ডলার।

এদিকে ট্রাম্পের জয়ের পর, তার প্রশাসনে ইলন মাস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে এমন আভাসই মিলছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইলন মাস্ককে সীমান্ত নিরাপত্তা ও অর্থনীতিবিষয়ক উপদেষ্টার পদে বসানো হতে পারে। এছাড়া তার প্রতিষ্ঠানগুলো কম নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার মুখোমুখী হবে বলে মনে করা হচ্ছে। আগামী কয়েক বছরে প্রতিরক্ষা বিভাগ ও নাসার সাথে বেশ কিছু চুক্তি করতে পারে মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স।

এর আগে বিজয়ী ভাষণে ইলন মাস্কের ব্যাপক প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আমাদের একজন নতুন তারকা জন্ম নিয়েছেন তিনি হলেন ইলন মাস্ক। তিনি একজন দারুণ লোক। ট্রাম্প বলেন, ইলন যুক্তরাষ্ট্রের জন্য সত্যিকারের একজন জিনিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X