কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৩:৫২ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

স্বামীকে ‘হত্যা’ করে গুগলে বিলাসবহুল কারাগার খোঁজেন তিনি!

কৌরি রিচিন্সের ফেসবুক থেকে সংগৃহীত।
কৌরি রিচিন্সের ফেসবুক থেকে সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। পুলিশের তদন্তে বেরিয়ে আসে, ৩৩ বছর বয়সী কৌরি রিচিন্স স্বামীকে ব্যথানাশক ওষুধ ফেনটানিন দিয়ে হত্যা করেন। বিবিসি জানায়, তিন সন্তানের জননী কৌরি স্বামীকে হত্যার পর দুঃখ নিয়ে বই লেখেন এবং গুগলে একাধিকবার বিলাসবহুল কারাগারের খোঁজ করেন। তার অনুসন্ধান করা বিষয়গুলোর মধ্যে আরও ছিল, মুছে ফেলা মেসেজ তদন্তকারীরা দেখতে পারেন কিনা, জীবন বীমা কোম্পানির টাকা দিতে কত সময় নেয়, মিথ্যা ধরার যন্ত্র দিয়ে সত্য যাচাইয়ের পরীক্ষার জন্য পুলিশ বাধ্য করতে পারে কিনা কিংবা মৃত্যু সনদে মৃত্যুর কারণ পরিবর্তন করা যায় কিনা। ‘ফৌজদারি তদন্তে পড়ার লক্ষণসমূহ’ সংক্রান্ত একটি প্রবন্ধও এই তালিকায় ছিল। সোমবার আদালতে শুনানির সময় এসব অনুসন্ধানের কথা ফাঁস হলে কৌরি রিচিন্সকে সমাজের জন্য ক্ষতিকর অভিহিত করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। যদিও কৌরির উকিল ক্লেটন সিমস বলেন, তার মক্কেল মামলায় আনা অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই করতেই এসব বিষয়ে অনুসন্ধান চালিয়েছেন। বিবিসির রিপোর্ট থেকে জানা যায়, ২০২২ সালের মার্চের এক রাতে কৌরি পুলিশকে ফোন করে জানান, তার স্বামী এরিক রিচিন্সের শরীর ‘ঠান্ডা’ হয়ে পড়ে আছে। তিনি পুলিশকে আরও জানান, অচেতন অবস্থায় পাওয়ার আগে তিনি এরিককে মদ পান করতে দিয়েছিলেন। এদিকে ময়নাতদন্তের পর জানা যায়, মদ্যপান নয়, এরিক ফেনটানিনের অতিরিক্ত ডোজের কারণে মারা গেছেন। আদালতের নথি থেকে জানা যায়, ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত এক ব্যক্তির কাছে কৌরি হাইড্রোকোডোন ধরনের ব্যথানাশক ওষুধ চেয়েছিলেন। এর আগে পুলিশ ওই ব্যক্তিকে মাদক সরবরাহের মামলায় গ্রেপ্তার করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X