কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তান থেকে সিরিয়ার বিদ্রোহীদের শিক্ষা নিতে বললেন ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি : সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী (হায়াত তাহরির আল শাম)-এর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন আফগানিস্তান তালেবানদের ভুল থেকে শিক্ষা নেয় এবং অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পূরণ করে। খবর আরব নিউজ।

বুধবার (১৮ ডিসেম্বর) নিউইয়র্কে ফরেন রিলেশনস কাউন্সিলে ব্লিংকেন বলেন, তালেবানরা আফগানিস্তান দখল করার পর শুরুতে মধ্যপন্থি চেহারা দেখিয়েছে বা অন্তত চেষ্টা করেছে। কিন্তু তারপর তাদের আসল রঙ বেরিয়ে এসেছে। যার ফলে তালেবান গোষ্ঠী বর্তমানে আন্তর্জাতিকভাবে আরও ভয়ানকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তিনি উল্লেখ করেন, তালেবানদের শাসনকালে আফগানিস্তানে নারী শিক্ষা নিষিদ্ধকরণসহ ইসলামী আইনের কঠোর প্রয়োগের ফলে তাদের জনপ্রিয়তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্লিঙ্কেন আরও বলেন, যদি সিরিয়ায় উদীয়মান বিদ্রোহী গোষ্ঠীগুলো আন্তর্জাতিক সমর্থন রাখতে চায় এবং বিচ্ছিন্নতা এড়াতে চায়, তাহলে তাদের অবশ্যই কিছু পরিবর্তন আনতে হবে।

ব্লিঙ্কেন সিরিয়ার বিদ্রোহীদের জন্য একটি ‘অসাম্প্রদায়িক’ সরকার গঠনের আহ্বান জানিয়ে বলেন, সিরিয়ার নতুন সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া রাসায়নিক অস্ত্রের মজুত সরিয়ে নেওয়াসহ নিরাপত্তা উদ্বেগের সমাধান করা উচিত।

তিনি আরো যোগ করেন, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষা নিতে হবে, যা তারা তালেবানের মাধ্যমে বুঝতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১০

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১১

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১২

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১৩

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১৪

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৫

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৬

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৭

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৮

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৯

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

২০
X