কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে এবার নাইটক্লাবের বাইরে গুলি, আহত ১০

এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশের ক্রাইম সিন ইউনিট। ছবি : সংগৃহীত
এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশের ক্রাইম সিন ইউনিট। ছবি : সংগৃহীত

নববর্ষের প্রথম প্রহরে যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়েন্সে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এর মাত্র কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের সামনে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার অন্যতম আধুনিক যান ‘সাইবার ট্রাক’ বিস্ফোরণ হয়। এ ঘটনায় নিহত হন চালক। এ দুই ঘটনার রেষ না কাটতেই এবার নিউইয়র্কে বন্দুক হামলা হয়েছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, বুধবার (১ জানুয়ারি) গভীর রাতে নিউইয়র্ক সিটিতে একটি নাইটক্লাবের বাইরে বন্দুক হামলা হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। খবর সিবিএস নিউজ ও আনাদোলু এজেন্সির।

এনওয়াইপিডি আরও বলেছে, কুইন্সের জ্যামাইকার পাশের আমাজুরা নাইটক্লাবের কাছে গুলি চালানো হয়েছিল। তবে এটি সন্ত্রাসী হামলা ছিল না।

আনুমানিক ৯০ জন নাইটক্লাবের ভেতরে ছিলেন। অন্য ১৫ জন বাইরে অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময় রাস্তায় হেঁটে যাওয়া চারজন লোক বন্দুক বের করে গুলি চালায়। তারা নাইটক্লাবের বাইরে অপেক্ষারত দলটির ওপর ৩০টি রাউন্ডের বেশি গুলি করে। এরপর একটি হালকা রঙের গাড়িতে করে পালিয়ে যায়। সব কিছু যেন চোখের পলকে ঘটে। আশপাশের লোকজন হামলাকারীদের গতিরোধের চেষ্টাও করতে পারেনি।

আহতদের মধ্যে ছয়জন নারী ও চারজন পুরুষ। তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এনওয়াইপিডির একজন কর্মকর্তা বলেছেন, আহতদের আঘাত প্রাণঘাতী নয়। তারা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
এই অপরাধের জন্য দায়ীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

এনওয়াইপিডির চিফ অফ পেট্রোল ফিলিপ রিভেরা বলেন, সন্দেহভাজন ওই চারজনকে খুঁজছে পুলিশ। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করে তাদের শনাক্তের চেষ্টা চলছে। আশা করা হচ্ছে, খুব দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে। তখন ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে টেসলার সাইবার ট্রাকটি বিস্ফোরিত হয়। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় চালক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া এফবিআই বিস্ফোরণটির সঙ্গে সন্ত্রাসবাদের যোগ রয়েছে কিনা তা তদন্ত করছে। কর্মকর্তারা বলেছেন, অতি দ্রুত পেছনের কারণ খুঁজে বের করতে তারা তৎপরতা চালাচ্ছেন।

এফবিআইয়ের বিশেষ এজেন্ট ইনচার্জ জেরেমি শোয়ার্টজ সাংবাদিকদের বলেন, বিস্ফোরণটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা এখনো স্পষ্ট নয়। আমি জানি, সবাই এই শব্দটিতে আগ্রহী। আমরা চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

পানিসম্পদ উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে?

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, সাবেক যুবলীগ নেতাসহ আটক ২

ডেঙ্গুর তথ্য জানেন না সিলেটের সিভিল সার্জন

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

ব্রাজিলের বিদায়ে আর্জেন্টিনা কোচের সতর্কবার্তা

জন্মদিনের একদিন আগে মৃত্যু, কী হয়েছিল শাপুর জাদরানের?

ভারতে জন্মগতভাবে কানবিহীন বাংলাদেশি শিশুর প্রতিস্থাপন সম্পন্ন

১০ বছর পর ওয়ারফেজের নতুন স্টুডিও ট্র্যাক ‘গিরগিটি’

১০

রক্ত দেওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় শরীরে কী কী ঘটে? জানুন

১১

জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

১২

সিলেটের কিনব্রিজ-ঘড়িঘর দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১৩

চার বিভাগে ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৪

শিশু মাহফুজ অপহরণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

১৫

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট নিয়ে বিড়ম্বনায় রোগীরা

১৬

মারা গেলেন আফগান ক্রিকেটার শাপুর জাদরান

১৭

চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড

১৮

কালবেলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকার / আব্দুল আজিজকে ঘিরে ঘটনার জন্য তিনি নিজেই দায়ী: লিটুর স্ত্রী

১৯

বিপদ কেন আসে, এটি আপনার কৃতকর্মের ফল নাকি পরীক্ষা?

২০
X